Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশের কোনও সমীক্ষাতেই দেখা যায়নি দূষণে আয়ু কমে, বললেন জাভড়েকর

দ্য ওয়াল ব্যুরো: দূষণের সঙ্গে আয়ু কমে যাওয়ার কোনও সম্পর্ক এখনও খুঁজে পাওয়া যায়নি ভারতে হওয়া কোনও গবেষণায়, শুক্রবার এ কথা বললেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রকাশ জাভড়েকর। দূষণের জন্য মানুষের আয়ু কমে যাচ্ছে কিনা তা নিয়ে প্

দেশের কোনও সমীক্ষাতেই দেখা যায়নি দূষণে আয়ু কমে, বললেন জাভড়েকর

শেষ আপডেট: 6 December 2019 10:05

দ্য ওয়াল ব্যুরো: দূষণের সঙ্গে আয়ু কমে যাওয়ার কোনও সম্পর্ক এখনও খুঁজে পাওয়া যায়নি ভারতে হওয়া কোনও গবেষণায়, শুক্রবার এ কথা বললেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রকাশ জাভড়েকর। দূষণের জন্য মানুষের আয়ু কমে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল লোকসভায়, তারই উত্তর দিতে গিয়ে প্রকাশ জাভড়েকর বলেন, “আমরা যেন মানুষের মনে ভীতির সঞ্চার না করি।” দূষণের ফলে আয়ু কমে যাচ্ছে কিনা তা নিয়ে সম্ভবত কোনও গবেষণা করা হয়নি প্রাথমিক ডেটা নিয়ে, সংসদে এই দাবিও করেছেন জাভড়েকর। সংসদে প্রশ্নোত্তর পর্বেই তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ করেছে এবং তা ফলপ্রসূ হয়েছে। তিনি জানান, সারা দেশে বায়ুদূষণ সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (এনক্যাপ) শুরু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এনক্যাপের অধীন ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ১০২টি শহরকে বেছে নিয়ে তার পারিপার্শ্বিক এলাকার বাতাস পরীক্ষা করে দেখা হয়েছে। এই ডেটা নিয়ে রিপোর্ট তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ১০২টি শহরের প্রতিটির জন্য আলাদা করে রিপোর্ট তৈরি করে আলাদা পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। দিল্লিতে দূষণ এখন মাত্রাছাড়া। দীপাবলির আগে থেকেই দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। শহরে গাড়ির সংখ্যা কমাতে একদিন জোড় সংখ্যার ও পরের দিন বিজোড় সংখ্যার প্রাইভেট গাড়ি চালানোর নিয়ম নতুন করে চালু করে দিল্লি সরকার। দিল্লির দূষণের জন্য তারা দায়ী করে প্রতিবেশী রাজ্যগুলিতে। শীতের আমেজ পড়ার পর থেকেই চাষের মাঠে যে নুড়ো জ্বালানো হয় হরিয়ানা, পঞ্চাব ও উত্তরপ্রদেশে, সে জন্যই দূষণ বলে জানায় দিল্লি সরকার। দূষণ মাত্রা ছাড়ানোয় কখনও বন্ধ রাখা হয় স্কুল-কলেজ, কখনও বিলি করা হয় মাস্ক। দিল্লিতে দূষণের জন্য ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল দীপাবলির পরে। শুধু দিল্লি একা নয়, সময় সময় কলকাতা শহরে দূষণের মাত্রা দিল্লিকেও ছাড়িয়ে যায়। বায়ুদূষণে সারা বিশ্বের নিরিখে ভারতের একাধিক শহর নিয়ে এখন উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতেই সংসদে প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। গড় আয়ুর সঙ্গে দূষণের সম্পর্ক নিয়ে তাঁর চেতাবনি, এ নিয়ে যেন কোনও আতঙ্ক না ছড়ানো হয়।

```