Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিস্কুট, কুকিজ নয়, স্বাস্থ্যমন্ত্রকের মিটিং-এ এবার চায়ের সঙ্গে খেজুর কিংবা চানা ভাজা

দ্য ওয়াল ব্যুরো : অস্বাস্থ্যকর খাবারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। এর আগে মন্ত্রকের যে কোনও মিটিং-এ চায়ের সঙ্গে সার্ভ করা হত বিস্কুট আর কুকিজ। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ওই সব খাবার দেওয়া ব

বিস্কুট, কুকিজ নয়, স্বাস্থ্যমন্ত্রকের মিটিং-এ এবার চায়ের সঙ্গে খেজুর কিংবা চানা ভাজা

শেষ আপডেট: 29 June 2019 07:57

দ্য ওয়াল ব্যুরো : অস্বাস্থ্যকর খাবারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। এর আগে মন্ত্রকের যে কোনও মিটিং-এ চায়ের সঙ্গে সার্ভ করা হত বিস্কুট আর কুকিজ। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ওই সব খাবার দেওয়া বন্ধ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রক গত ১৯ জুন এক সার্কুলারে বলেছে, সরকারি মিটিং-এ কোনও ফাস্ট ফুড দেওয়া চলবে না। এবার তার জায়গা নিতে চলেছে অপেক্ষাকৃত স্বাস্থ্যকর নানা খাবার। তার মধ্যে আছে খেজুর, চানা ভাজা, বাদাম আর আখরোট। এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে মন্ত্রকের প্রতিটি অফিসে এবং ক্যান্টিনে। স্বাস্থ্যমন্ত্রকের এক অফিসার বলেছেন, আমরা ওই নির্দেশে খুশি। আমাদের মন্ত্রী নিজে একজন ডাক্তার। তিনি জানেন, ফাস্ট ফুড কতদূর ক্ষতিকারক। ফাস্ট ফুড আমাদের শরীরে নানাভাবে ক্ষতি করে। তা ওজন বাড়ায়। হাই কোলস্টেরল, হাই ব্লাড প্রেসারের ঝুঁকি বাড়ে। তা থেকে মৃত্যুও হতে পারে। মন্ত্রকের সার্কুলারে বলা হয়েছে, স্বাস্থ্যকর খাবার খাওয়া অভ্যাস করুন। এখন থেকে মন্ত্রকের সব অফিসে মিটিং-এর সময়ে খেতে দেওয়া হবে লোবিয়া চানা, খেজুর, ভুনা চানা, বাদাম আর আখরোট।

```