Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা দলের কাউন্সিলরদের, শিশিরবাবুকে গুরুদেব বলে প্রণাম করেছিলেন

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ১৬ জন কাউন্সিলর অনাস্থা আনলেন আজ। সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে প্রণাম করায় সুবল মান্নাকে শোকজ করা হয়েছিল।

সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা দলের কাউন্সিলরদের, শিশিরবাবুকে গুরুদেব বলে প্রণাম করেছিলেন

শেষ আপডেট: 2 January 2024 20:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ১৬ জন কাউন্সিলর অনাস্থা আনলেন আজ। সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে প্রণাম করায় সুবল মান্নাকে শোকজ করা হয়েছিল। বলা হয়েছিল, তাঁর এমন আচরণে দলের কর্মীরা বিড়ম্বনায় পড়েছেন। চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতেও বলা হয়েছিল তাঁকে।  

সুবলবাবু সেই দলীয় হুইপ অমান্য করেছেন বলে জেলা তৃণমূল কংগ্রেসের অভিযোগ। শুধু তাই নয়, ১৬ জন কাউন্সিলর অভিযোগ করেন, সুবলবাবু তাঁদের যথাযথ মর্যাদা দিচ্ছেন না এবং পুরসভার দায়িত্বও ঠিকমতো পালন করছেন না। পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির নেতৃত্বে এদিন অনাস্থাপত্র জমা দেন এই ১৬ জন কাউন্সিলর। 

তবে বিষয়টি নিয়ে তাঁর কিছু জানা নেই বলে মন্তব্য করেন সুবল মান্না। তিনি জানান, তিনি প্রশাসনিক চেয়ারে বসেছেন। তাই যা কিছু হবে প্রশাসনিকভাবে হবে। তার আগে তিনি তাঁর চেয়ার ছাড়তে নারাজ। তৃণমূলের অন্দরের এই টানাপড়েন এখন আর দলের ভিতরে থেমে নেই। পুরসভার বিজেপি কাউন্সিলর সুশীল দাস বললেন, “এই চেয়ারম্যান ঠিকমতো করে কাটমানি দিতে পারছেন না। তাই সরানো হচ্ছে।” তবে একইসঙ্গে তিনি দাবি করেন, এটা সম্পূর্ণ ওদের দলীয় বিষয়। এই অনাস্থাতে তারা কোনওভাবেই যোগদান করবেন না। পরবর্তীতে কে চেয়ারম্যান হবেন তা নিয়েও তাঁরা মাথা ঘামাতে নারাজ। 

অনাস্থা জমা দেওয়ার আগে দলের পার্টি অফিসে ১৬জন কাউন্সিলর ও দলের জেলা সভাপতি বৈঠক করেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় এদিনই অনাস্থা দেওয়া হবে।


```