Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্র নিয়ে কোনও মন্তব্য করলেন না সনিয়া, কালই সব জানবেন – বলল সেনা

দ্য ওয়াল ব্যুরো: নিত্য নতুন সমীকরণ নিয়ে জল্পনা। বিজেপি ছাড়া তিন দল একজোট হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি না জানিয়ে কৃষকদের সমস্যা নিয়ে কথা বলা, মোদী-পওয়ার বৈঠক এবং মহারাষ্ট্র নিয়ে সনিয়া গান্ধীর মন্তব্য না করা – সব মিলিয়ে মহা

মহারাষ্ট্র নিয়ে কোনও মন্তব্য করলেন না সনিয়া, কালই সব জানবেন – বলল সেনা

শেষ আপডেট: 20 November 2019 09:41

দ্য ওয়াল ব্যুরো: নিত্য নতুন সমীকরণ নিয়ে জল্পনা। বিজেপি ছাড়া তিন দল একজোট হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি না জানিয়ে কৃষকদের সমস্যা নিয়ে কথা বলা, মোদী-পওয়ার বৈঠক এবং মহারাষ্ট্র নিয়ে সনিয়া গান্ধীর মন্তব্য না করা – সব মিলিয়ে মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে। এই অবস্থায় ফের মন্তব্য সেই শিবসেনার। শিবসেনার রাজ্যসভার সাংসদ নেতা সঞ্জয় রাউত বুধবার আবার বলেন, “কালকের মধ্যেই সব স্পষ্ট হয়ে যাবে।” যদিও মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি শরদ পওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) ও কংগ্রেস। মন্তব্য করছে না বিজেপিও। সংসদের অধিবেশন চলার মধ্যেই মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে প্রশ্ন করা হয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধীকে। তিনি এ নিয়ে কোনও মন্তব্য করেননি। সঞ্জয় রাউত বলেন, “গত দশ-পনেরো দিন ধরে যে সব বাধা এসেছিল তা পরিষ্কার হয়ে গেছে, কালই জানতে পারবেন যে সব বাধা দূর হয়ে গেছে।” রাজ্যসভার ২৫০তম অধিবেশনে শরদ পওয়ারের দল এনসিপির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃষিসমস্যা নিয়ে আলোচনা করেন শরদ পওয়ার। তাতেই নতুন করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। শিবসেনার (৫৬) থেকে মাত্র দু’টি আসন কম পেয়েছে এনসিপি (৫৪), তাই তাদের সঙ্গে নিয়েও ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির (১০৫) পক্ষে সরকার গড়া সম্ভব। শিবসেনার সঞ্জয় রাউত দাবি করেন, মহারাষ্ট্রের কৃষকদের অবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানোর জন্য তিনিই অনুরোধ করেন শরদ পওয়ারকে। এরই মধ্যে মঙ্গলবার শোনা যায়, তলে তলে আবার বিজেপির সঙ্গেই জোটে যেতে চাইছে শিবসেনা। যদিও এখনও তারা সেই ৫০:৫০ তত্ত্বেই অনড় রয়েছে। তবে শিবসেনা সূত্রে জানা যায়, যদি এনসিপি-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা সরকার গড়ে তা হলে টানা পাঁচ বছরের জন্যই তারা মুখ্যমন্ত্রী পদ চাইবে। আগেই অবশ্য সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন শরদ পওয়ার। বৈঠক শেষে তিনি জানান, মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। যদিও তাঁদের মধ্যে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। শিবসেনা কয়েকদিন আগে জানিয়েছিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সরকার গড়া হবে মহারাষ্ট্রে। সেই সরকার তৈরি হবে শিবসেনার নেতৃত্বেই।

```