Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এইচডিএফসি ব্যাঙ্কের পরবর্তী কর্ণধার কে? দীপক পারেখের সঙ্গে মতবিরোধের জল্পনা ওড়ালেন আদিত্য পুরী

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন ধরেই শিল্পমহলে গুজব ভাসছিল, এইচডিএফসি ব্যাঙ্কের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে মতবিরোধ। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরীর সঙ্গে এ ব্যাপারে একমত হতে পারছেন না সংস্থার অপর শীর্ষ কর্তা দী

এইচডিএফসি ব্যাঙ্কের পরবর্তী কর্ণধার কে? দীপক পারেখের সঙ্গে মতবিরোধের জল্পনা ওড়ালেন আদিত্য পুরী

শেষ আপডেট: 27 February 2020 06:40

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন ধরেই শিল্পমহলে গুজব ভাসছিল, এইচডিএফসি ব্যাঙ্কের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে মতবিরোধ। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরীর সঙ্গে এ ব্যাপারে একমত হতে পারছেন না সংস্থার অপর শীর্ষ কর্তা দীপক পারেখ। কিন্তু এক সর্বভারতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে সেকথা উড়িয়ে দিলেন আদিত্য পুরী। তিনি বলেন, দীপক ও আমি, দু’জনেই চাই, যোগ্যতম ব্যক্তিই এইচডিএফসি ব্যাঙ্ক পরিচালনা করুন। ১৯৯৪ সালে এইচডিএফসি ব্যাঙ্ক চালু করার সময় আদিত্য পুরীকে নিয়োগ করেন দীপক পারেখ। তার আগে আদিত্য কাজ করতেন সিটি ব্যাঙ্কে। তাঁর পরিচালনায় এখন এইচডিএফসি ব্যাঙ্কের মূল্য দাঁড়িয়েছে ৬.৫ লক্ষ কোটি টাকা। কোনও বেসরকারি ব্যাঙ্কে আর কেউ আদিত্যর মতো এত বেশি দিন ধরে শীর্ষপদে থাকেননি। ২০১৭ সালে একটি পত্রিকার সমীক্ষায় দেখা গিয়েছিল, ভারতের সবচেয়ে ক্ষমতাশালী ৫০ জন ব্যক্তির তালিকায় তাঁর নাম আছে ২৪ নম্বরে। ২০১৯ সালের অগাস্টে জানা গিয়েছিল, ভারতীয় ব্যাঙ্কগুলির সিইও-দের মধ্যে তিনিই সবচেয়ে বেশি বেতন পান। তিনি সাক্ষাৎকারে বলেন, “ব্যাঙ্কের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর কে হবেন, তা নিয়ে দীপকের সঙ্গে আমার আলোচনাই হয়নি।” এইচডিএফসি ব্যাঙ্কের পরবর্তী এমডি ব্যাঙ্কের কর্মীদের মধ্যে থেকেই কেউ হবেন নাকি বাইরে থেকে কাউকে আনা হবে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। আদিত্য পুরী জানান, তাঁর উত্তরসুরী বাছার দায়িত্ব দেওয়া হয়েছে এগোন জেহানডার নামে এক সংস্থাকে। তাদের বলা হয়েছে, শুধু ব্যাঙ্কের কর্মীদের মধ্যেই পরবর্তী এমডি খুঁজবেন না, বাইরের কাউকে যদি যোগ্য মনে হয়, তাঁর কথাও বলবেন।

```