Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফারুকের মুক্তিতে উল্লাস নেই কাশ্মীরে, অনেকে বলছে, উনি এবার রাজনীতি ছেড়ে দিন

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সেই উপলক্ষে বিকালে তাঁর গুপকার রোডের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন মিডিয়াকর্মীরা। তাঁদের উদ্দেশে ফারুক বলেন, “এতদিনে মুক্তি পেলাম।” সাংবাদিকদের ভিড় থ

ফারুকের মুক্তিতে উল্লাস নেই কাশ্মীরে, অনেকে বলছে, উনি এবার রাজনীতি ছেড়ে দিন

শেষ আপডেট: 14 March 2020 07:14

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সেই উপলক্ষে বিকালে তাঁর গুপকার রোডের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন মিডিয়াকর্মীরা। তাঁদের উদ্দেশে ফারুক বলেন, “এতদিনে মুক্তি পেলাম।” সাংবাদিকদের ভিড় থেকে কৌতুহলী হন স্থানীয় মানুষ। তাঁরা জানতে চান, ব্যাপারটা কী। ফারুক মুক্তি পেয়েছেন শুনে তাঁরা বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেননি। বরং অনেকে বিরূপ মন্তব্য করেছেন। এদিন লম্বা কালো কোট পরে সাংবাদিকদের মুখোমুখি হন ফারুক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মলি ও কন্যা সোফিয়া। সাতমাস গৃহবন্দি থাকার পর এদিন তিনি বাড়ির বাইরে বেরোলেন। যথেষ্ট শান্ত লাগছিল তাঁকে। স্থানীয় এক ব্যক্তি বলেন, যদি জানতাম ফারুক আজ মুক্তি পাচ্ছেন, আমরাই আগেভাগে তাঁর বাড়ির সামনে জড়ো হতাম। সাংবাদিকদের বাড়ির এত কাছে ঘেঁষতেই দিতাম না। ফারুকের মুক্তির খবর পেয়ে তাঁর দল ন্যাশনাল কনফারেন্সের কয়েকজন নেতাও সেখানে উপস্থিত হন। মহম্মদ হুসেন নামে এক এনসি নেতা বলেন, “আমি নেতাকে একবার দেখতে চাই। বহুদিন তাঁকে দেখিনি।” এনসি-র দুই সমর্থককে দেখে পুলিশের মনে হয়েছিল সন্দেহজনক। তাঁদের আটক করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা অনেকে বলেন, ফারুক ছাড়া পাচ্ছেন শুনে এত হইচইয়ের কী আছে? তিনি কি প্রতিবেশীদের ভালর জন্য কিছু করেছেন? এক তরুণ বলেন, “তিনি রাজনীতি ছেড়ে দিলেই ভাল হয়। তাঁর আর কিছু করার নেই। এখন সব দায়িত্ব লেফটেন্যান্ট গভর্নরের হাতে।” জাভিদ আহমেদ নামে আর এক ব্যক্তি বলেন, “ফারুকের মুক্তিতে আনন্দ পাওয়ার কিছু নেই। এনসি তো ১৯৫৩ সাল থেকে স্বশাসনের কথা বলে আসছে। কিন্তু এখন তিনি সেকথা বলতে পারবেন কি?” কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে গত ৫ অগস্ট গৃহবন্দি করা হয় ফারুক আবদুল্লাকে। সেইসঙ্গে গৃহবন্দি বা সতর্কতামূলক গ্রেফতার করা হয় কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি-সহ কয়েকশো রাজনৈতিক নেতাকর্মীকে। এদিন জম্মু-কাশ্মীরের প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুক্তি দেওয়া হচ্ছে ফারুককে। ফারুক আবদুল্লাকে গৃহবন্দি থাকা নিয়ে সংসদে কম হট্টগোল হয়নি। শীতকালীন অধিবেশনে লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ভরা সংসদে বলেছিলেন, “ফারুক আবদুল্লা কোথায়? উনি সাংসদ। উনি সভায় নেই কেন?” এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বহু বিদেশি প্রতিনিধি কাশ্মীরে গিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, দেশে এমন গণতন্ত্র কায়েম করে রাখা হয়েছে যে, বিদেশিরা এসে সেখানে ঘুরতে পারেন অথচ দেশের সাংসদকে গৃহবন্দি করে রাখা হয়।

```