Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জল-যন্ত্রণা থেকে মুক্তি দিতে নিউটাউনে আরও খাল কাটার ভাবনা এনকেডিএ-র

দ্য ওয়াল ব্যুরো: জল-যন্ত্রণার মধ্যে দিন কেটেছে নিউটাউনবাসীর (Newton)। কোথাও হাঁটু সমান জল, তো আবার কোথাও কোমর সমান। সেই জল ভেঙে কাজ সেরেছে এলাকাবাসী। বৃষ্টি কমলেও জল নামার লক্ষণ ছিল না। মূলত বাগজোলা খাল সংস্কারের অভাবে এই জলমগ্ন অবস্থা বলে

জল-যন্ত্রণা থেকে মুক্তি দিতে নিউটাউনে আরও খাল কাটার ভাবনা এনকেডিএ-র

শেষ আপডেট: 1 October 2021 09:01

দ্য ওয়াল ব্যুরো: জল-যন্ত্রণার মধ্যে দিন কেটেছে নিউটাউনবাসীর (Newton)। কোথাও হাঁটু সমান জল, তো আবার কোথাও কোমর সমান। সেই জল ভেঙে কাজ সেরেছে এলাকাবাসী। বৃষ্টি কমলেও জল নামার লক্ষণ ছিল না। মূলত বাগজোলা খাল সংস্কারের অভাবে এই জলমগ্ন অবস্থা বলে অভিযোগ এলাকাবাসীর। সেই যন্ত্রণা থেকে সুরাহা দিতে এবার নতুন খাল কাটার ভাবনা নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির (NKDA)। সেই খাল দিয়ে শহরতলির জল বার করে কেষ্টপুর খালে ফেলার ব্যবস্থা করা হবে। মূলত বাগজোলা খালের ওপর ভরসা নিউটাউনবাসীর। সেই খালও দীর্ঘদিন পরিস্কার করা না হওয়ায় আবর্জনা ও পলি জমে গেছে। ফলে অতিরিক্ত বৃষ্টির ফলে খাল উপচে পড়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি পুনরায় যাতে না হয় সেই দিকে নজর দিয়ে নতুন খাল কাটার ভাবনা এনকেডিএ-এর। আরও পড়ুন: আগামী বর্ষার আগেই বাগজোলা ও কেষ্টপুর খাল সংস্কার হবে, জানাল রাজ্য এই খালটি ভিআইপি রোডের পাশ দিয়ে গিয়ে কেষ্টপুর খালের সঙ্গে যুক্ত হবে। এই নিউটাউনের অ্যাকশন এরিয়া দিয়ে যাবে, যা সুখবৃষ্টি হাউজিং কমপ্লেক্স ও এলিটা গার্ডেন ভিস্তার পেছন দিয়ে কাটা হবে। এক কর্মকর্তার কথায়, "এই লিঙ্ক খাল কেষ্টপুর খালের সঙ্গে যুক্ত করা সম্ভব। নতুন কাটা খালে স্লুইস গেট থাকবে। যার ফলে জল প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।" এই ৪.৫ কিলোমিটার দীর্ঘ খালটি ছাড়াও এনকেডিএ আরও একটি খাল কাটার কথা ভাবছে। যা সেক্টর ফাইভ বারবার সমান্তরালভাবে যাবে। এই খালের মধ্যে দিয়ে জলাভূমির জল নিকাশন করা হবে। এই খাল কাটা নিয়ে রাজ্য সরকারের সেচ ও নিকাশি দফতরের উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে আলোচনা করা হবে বলে জানান হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন। তাঁর কথায়, "এই খাল তৈরির কথার পাশাপাশি বাগজোলা খালের চারিদিকের বাঁধ বাড়ানো ও চারিদিকে বেড়া দেওয়ার কথা নিয়েও আলোচনা হবে। যাতে ভবিষ্যতে জল উপচে না পড়ে এই বিপত্তি ঘটাতে পারে।" পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```