Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাসেলকে বল দিলেন না কেন? অবাক যুক্তি দেখালেন নাইট দলনায়ক

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে নাইটদের সংসারে বড় পরীক্ষা হতে চলেছে কোচ ও অধিনায়কের। দু’জনেই এবার দায়িত্বে নতুন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত ঘরোয়া টুর্নামেন্টে সফল। তিনি রঞ্জি জিতেছেন তিনটি দলের হয়ে। কিন্তু আইপিএলের মতো মেগা আসরে, যেখানে বিদ

রাসেলকে বল দিলেন না কেন? অবাক যুক্তি দেখালেন নাইট দলনায়ক

শেষ আপডেট: 1 April 2023 18:57

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে নাইটদের সংসারে বড় পরীক্ষা হতে চলেছে কোচ ও অধিনায়কের। দু’জনেই এবার দায়িত্বে নতুন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত ঘরোয়া টুর্নামেন্টে সফল। তিনি রঞ্জি জিতেছেন তিনটি দলের হয়ে। কিন্তু আইপিএলের মতো মেগা আসরে, যেখানে বিদেশি ও স্বদেশীদের মধ্যে ভারসাম্য রেখে দল গড়তে হয়, সেখানে অন্য লড়াই।

পাশাপাশি দলের অধিনায়ক নীতিশ রাণা (Nitish Rana) বাড়তি চাপ নিয়ে সিদ্ধান্ত নিতে ভুল করছেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে টসে জিতে কেন তিনি শুরুতে ব্যাটিং নিলেন না, সেটিও প্রশ্ন উঠছে। এমনকী ফিল্ডিং নিলেও কেন আন্দ্রে রাসেল (Andre Russell) কিংবা অনুকূল রায়কে দিয়ে বোলিং করালেন না, সেই নিয়েও বিতর্ক উঠেছে।

অথচ তিনি সাত বোলার নিয়ে নেমেছিলেন, আর ব্যবহার করেছেন পাঁচ বোলারকে। সেই নিয়ে যুক্তি দেখান, রাসেল ও অনুকূলকে বোলিং করাব ভেবেছিলাম, কিন্তু তেমন পরিস্থিতি হয়নি। কিন্তু ম্যাচে দেখা গিয়েছে টিম সাউদি, নারিনরা ব্যর্থ হলেও তাঁদের দিয়েই বোলিং করিয়ে গিয়েছেন।

এমনকী বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে দলের হার হওয়ার কারণ হিসেবে রাণা দোষ দিয়েছেন সতীর্থ ব্যাটারকে। তিনি খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, সেইসময় বেঙ্কটেশ (আইয়ার) ব্যাটিং করছিল, বৃষ্টির আগে আউট না হলে আমরাই জিততাম। প্রসঙ্গত, বৃষ্টির আইনে নাইটরা হেরেছে মাত্র সাত রানে।

হার দিয়ে যাত্রা শুরু দাদার দিল্লির, লখনউ সংসারে উজ্জ্বল এক ক্যারিবিয়ান


```