Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মাঠেই তুমুল ঝামেলা রাণা ও হৃত্বিকের, শান্ত করলেন সূর্যকুমার, দেখুন সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রাণার (Nitish Rana) সঙ্গে ঝামেলা লেগে গেল মুম্বইয়ের বোলার হৃত্বিক শোকিনের (Hrithik Shokeen)। নাইট নেতা সেইসময় ব্যাটিং করছিলেন, হৃত্বিক এসে তাঁকে কিছু বলে যান। সেই নিয়ে রাণাও এগিয়ে গ

মাঠেই তুমুল ঝামেলা রাণা ও হৃত্বিকের, শান্ত করলেন সূর্যকুমার, দেখুন সেই ভিডিও

শেষ আপডেট: 16 April 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রাণার (Nitish Rana) সঙ্গে ঝামেলা লেগে গেল মুম্বইয়ের বোলার হৃত্বিক শোকিনের (Hrithik Shokeen)। নাইট নেতা সেইসময় ব্যাটিং করছিলেন, হৃত্বিক এসে তাঁকে কিছু বলে যান। সেই নিয়ে রাণাও এগিয়ে গিয়ে তাঁকে দু-কথা শুনিয়ে আসেন।

এই দুই ক্রিকেটারের ঝামেলা সামলাতে এগিয়ে আসতে হয় এই ম্যাচে মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। দুই আম্পায়ারও এগিয়ে আসেন। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।

https://twitter.com/GemsOfCricket/status/1647555304459206656

ঘটনার সূত্রপাত ম্যাচের আট ওভারের মাথায়। হৃত্বিকের ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন নাইট অধিনায়ক। ক্যাচ ধরতে ভুল করেননি পরিবর্ত ক্রিকেটার হিসাবে ফিল্ডিং করতে নামা রমনদীপ সিং।

আউট হয়ে যখন ২২ গজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাচ্ছেন রানা। তখনই রানাকে উদ্দেশ্য করে কিছু একটা মন্তব্য করেন হৃত্বিক। প্রতিবাদ করতে এগিয়ে যান তিনি। দুই ক্রিকেটারের মধ্যে কথা কাটাকাটিও হয়। তখন পরিস্থিতি স্বাভাবিক করতে চলে আসেন সূর্যকুমার এবং পীযূষ চাওলা। দুই ক্রিকেটারই দিল্লির হয়ে রঞ্জি খেলেছেন।

এর আগেও দুই ক্রিকেটারের মধ্যে বারবার ঝামেলা হয়েছে। সৈয়দ মুস্তাক আলি টি ২০ শিবিরেও ড্রেসিংরুমে বিতর্ক হয়। দু’জনে দিল্লির হয়ে ব্যাটিং করার সময় কথাও বলেন না। সেই সম্পর্কের আরও অবনতি হল মুম্বইয়ের মাঠে।

নীল সমুদ্রের ওয়াংখেড়েতে বেঙ্কটেশের দুরন্ত সেঞ্চুরি, মুম্বইয়ের সামনে লক্ষ্য ১৮৬ রান


```