
শেষ আপডেট: 9 May 2023 08:59
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। অধিনায়ক নীতিশ রাণার ব্যাট থেকে এসেছে একটি মূল্যবান ইনিংস। কিন্তু ম্যাচ জিতেও জরিমানার হাত থেকে রক্ষা পেলেন না নীতিশ (Nitish Rana fined)। ম্যাচ ফি-র বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে তাঁকে।
সোমবার প্রথম ব্যাট করে পাঞ্জাব সুপার কিংস তোলে ১৭৯ রান। সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন নাইট ওপেনারদ্বয়। তবে একটা সময় পরপর উইকেট পড়ে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে যায় নাইট রাইডার্স। সেখান থেকে রাসেলকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। আর শেষে রিঙ্কু সিংয়ের শৈল্পিক টাচ ম্যাচ জেতায় কেকেআরকে।
কিন্তু ম্যাচ জয়ের আনন্দের মধ্যেই আসে খারাপ খবর। দলের স্লোওভার রেটের (KKRs slow over-rate) জন্য জরিমানা করা হল নাইট অধিনায়ক নীতিশকে। জানা গেছে, ১২ লাখ টাকা দিতে হবে তাঁকে জরিমানা বাবদ। বোর্ডের তরফে জানানো হয়েছে, চলতি আইপিএলে (IPL 2023) এটা যেহেতু প্রথম ভুল তাই ১২ লাখ জরিমানা করা হয়েছে। পরে যদি একই ভুল হয়, সেক্ষেত্রে জরিমানার পরিমাণ আরও বাড়বে।
আইপিএলে এই মরশুমে স্লোওভার রেটের কারণে রোহিত শর্মা, বিরাট কোহলিকে জরিমানা দিতে হয়েছে। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন নীতিশও।
সোমবার কেকেআরের কাছে একদিকে যেমন ছিল পাওয়ার প্লে-র লড়াইয়ে টিকে থাকার ম্যাচ, তেমনই ছিল প্রতিশোধের। প্রথম লেগে পাঞ্জাবের কাছে হেরেছিল কেকেআর। ঘরের মাঠে সেই হারের বদলা নিল তারা।
রিঙ্কু কি ফার্স্ট ডাউন নামতে চান, নীতীশ রাণা বললেন, ওঁর জন্য ভালবাসায় বুক ভরে যাচ্ছে