Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাইট ক্যাপ্টেন প্রথম একাদশই গুলিয়ে ফেললেন, মুখে বললেন এক, লিখলেন আর এক!

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে তিন বছর পর খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। নতুন কোচ, নতুন ক্যাপ্টেন তাই নতুন মরসুমে দলের থেকে বাড়তি পাওনার আশা রয়েছে কলকাতা ভক্তদের। কিন্তু সেই দলের অধিনায়ক নীতিশ রানাই (Nitish Rana) ম্যাচ শুরুর আগে নিজের দল নি

নাইট ক্যাপ্টেন প্রথম একাদশই গুলিয়ে ফেললেন, মুখে বললেন এক, লিখলেন আর এক!

শেষ আপডেট: 6 April 2023 16:35

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে তিন বছর পর খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। নতুন কোচ, নতুন ক্যাপ্টেন তাই নতুন মরসুমে দলের থেকে বাড়তি পাওনার আশা রয়েছে কলকাতা ভক্তদের। কিন্তু সেই দলের অধিনায়ক নীতিশ রানাই (Nitish Rana) ম্যাচ শুরুর আগে নিজের দল নিয়ে এমন গুলিয়ে ফেলবেন কে জানত!

কী ঘটেছিল?

টস নিয়ে আজ ম্যাচের শুরুতেই বিতর্ক তৈরি হয়। ম্যাচ রেফারি শুনতে না পাওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল কিন্তু তারমধ্যেই প্রথম একাদশ ঘোষণা করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন নাইট ক্যাপ্টেন।

টসের পর ধারাভাষ্যকর সঞ্জয় মঞ্জরেকর এদিনের ম্যাচ নিয়ে বলতে বলেন নীতিশ রানাকে। সেখানেই নীতিশ জানান, দলে একটা পরিবর্তন হয়েছে। অনুকূল রায়ের পরিবর্তে এই ম্যাচে খেলানো হবে সুয়েস শর্মাকে। সবাই ধরেই নিয়েছিলেন, ১৯ বছর বয়সি এই ক্রিকেটারের ওপরই ভরসা রাখতে চলেছে কেকেআর।

কিন্তু যখন তিনি প্রথম একাদশের তালিকা দিলেন বিপক্ষের হাতে সেখানেই দেখা গেল অন্যচিত্র। প্রথম একাদশে নামই নেই সুয়েস শর্মার! দলে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। যা নিয়ে ইতিমধ্যেই নাইট ফ্যানদের মধ্যে হাসি ঠাট্টা শুরু হয়ে গিয়েছে।

ইডেনে টস বিতর্ক, ঘেঁটে ঘ করে ফেললেন রেফারিই!


```