Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাজগিরে ৭০ ফুট উঁচু বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন নীতীশের

দ্য ওয়াল ব্যুরো : হ্রদের মধ্যে বিরাট উঁচু বুদ্ধমূর্তি। তার উচ্চতা ৭০ ফুট। দেশের দ্বিতীয় উচ্চতম বুদ্ধমূর্তি এটি। সোমবার বিহারের নালন্দা জেলার রাজগিরে ঘোরা কাটরা হ্রদের মধ্যে সেই বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমা

রাজগিরে ৭০ ফুট উঁচু বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন নীতীশের

শেষ আপডেট: 26 November 2018 06:37

দ্য ওয়াল ব্যুরো : হ্রদের মধ্যে বিরাট উঁচু বুদ্ধমূর্তি। তার উচ্চতা ৭০ ফুট। দেশের দ্বিতীয় উচ্চতম বুদ্ধমূর্তি এটি। সোমবার বিহারের নালন্দা জেলার রাজগিরে ঘোরা কাটরা হ্রদের মধ্যে সেই বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবোধি মন্দিরের প্রধান ভিক্ষু ভান্তে চালিন্দা। মুর্তিটি বিশাল একটি পিঙ্ক স্যান্ড স্টোনের বেদীর ওপরে অবস্থিত। তার আয়তন ৪৫ হাজার ঘন ফুট। পরিধি ১৬ মিটার। মূর্তির আবরণ উন্মোচন করে নীতীশ কুমার বলেন, ঘোরা কাটরা হ্রদ এক ঐতিহাসিক স্থান। এটি প্রাকৃতিক জলাশয়। এর চারপাশে পাঁচটি পাহাড় আছে। আগে প্রতিটি পাহাড়ে বুদ্ধমূর্তি ছিল । এখনও অনেকে এই হ্রদের তীরে তথাগত বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঘোরা কাটরা লেক ঘিরে বিহার সরকারের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আছে। নীতীশ কুমার বলেন, হ্রদের পাশে একটি সুন্দর উদ্যান গড়ে তোলা হবে। জায়গাটি ইকো-ট্যুরিজমের পক্ষে আদর্শ স্থান হয়ে উঠবে। এখানে কোনও পেট্রল বা ডিজেল চালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না। এখানে বিদ্যুৎচালিত গাড়ি, সাইকেল অথবা টাঙ্গায় চড়ে ঘোরা যাবে। ঘোরা টাকরা লেক কেবল বৌদ্ধধর্মের নয়, অন্যান্য ধর্মের মানুষের কাছেও পুণ্য তীর্থ। গুরু নানকদেব এই অঞ্চলে এসেছিলেন। শিখ ধর্মাবলম্বী অনেকে চেয়েছিলেন গুরু নানক শীতল কুণ্ডের কাছে একটি গুরুদোয়ারা নির্মাণ করা হোক। বন দফতর এবং কেন্দ্রীয় সরকার তাতে অনুমতি দিয়েছে। খুব শীঘ্র গুরুদোয়ারা নির্মাণ শেষ হবে। এদিন নীতীশ রাজগির মহোৎসবেরও উদ্বোধন করেন।

```