Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিজেপির অস্বস্তি বাড়িয়ে নীতীশ বললেন, নাগরিকত্ব আইন নিয়ে বিধানসভায় বিতর্ক হোক

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছিলেন, তাঁর রাজ্যে এনআরসি হতে দেবেন না। এরপর সোমবার তিনি বিধানসভায় বললেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক হতেই পারে। এই প্রথম বিজেপির কোনও শরিক প্রকাশ্যে ওই বিতর্কিত আইনের

বিজেপির অস্বস্তি বাড়িয়ে নীতীশ বললেন, নাগরিকত্ব আইন নিয়ে বিধানসভায় বিতর্ক হোক

শেষ আপডেট: 13 January 2020 10:18

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছিলেন, তাঁর রাজ্যে এনআরসি হতে দেবেন না। এরপর সোমবার তিনি বিধানসভায় বললেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক হতেই পারে। এই প্রথম বিজেপির কোনও শরিক প্রকাশ্যে ওই বিতর্কিত আইনের বিরুদ্ধে মুখ খুললেন। এর ফলে বিজেপি অস্বস্তিতে পড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা। এদিন বিধানসভায় লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং বামপন্থীরা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করেন। তখনই নীতীশ বলেন, “নাগরিকত্ব আইন নিয়ে বিতর্ক হওয়া উচিত। মানুষ যদি চায়, বিহার বিধানসভাতেই বিতর্ক হতে পারে।” একইসঙ্গে তিনি বলেন, এনআরসি-র কোনও প্রয়োজনই নেই। নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড সংসদে নাগরিকত্ব আইনকে সমর্থন করেছে। কিন্তু তাঁর এদিনের কথায় পরিষ্কার, তিনি আগের অবস্থান থেকে সরে এসেছেন। গত সপ্তাহে তাঁরই দলের নেতা প্রশান্ত কিশোর টুইট করে বলেছিলেন, সিএএ এবং এনআরসি নিয়ে নীতীশ কি অবস্থান নিচ্ছেন তা পরিষ্কার করে জানানো উচিত। পর্যবেক্ষকদের মধ্যে তিনি নিজে বিজেপি জোটে আছেন বলেই এতদিন বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ খোলেননি। নীতীশ একসময় মোদীর প্রবল বিরোধী ছিলেন। কিন্তু ২০১৭ সালে তাঁর অবস্থান বদলে যায়। জোটশরিক কংগ্রেস ও আরজেডি-কে ত্যাগ করে এনডিএ-তে শামিল হন। কিন্তু নাগরিকত্ব আইন নিয়ে দেশ জোড়া আন্দোলনের মুখে তিনি ফের বিজেপি-র বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। নাগরিকত্ব বিল সংসদে পাশ হয়েছে ১১ ডিসেম্বর। তারপর দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন। অনেক জায়গায় বিক্ষোভকারীরা হিংসার আশ্রয় নিয়েছে। উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ২০ জন। সরকার থেকে অবশ্য বার বার বলা হয়েছে, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না। বরং প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যে সংখ্যালঘুরা ভারতে চলে এসেছেন, তাঁদের নতুন আইনে নাগরিকত্ব দেওয়া হবে।

```