Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গড়কড়ি-শিবরাজকে দলের সর্বোচ্চ বোর্ড থেকে সরাল বিজেপি, ঢুকলেন ইয়েদুরাপ্পা

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি নীতিন গড়কড়িকে (Nitin Gadkari) দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি তথা পার্লামেন্টারি বোর্ড থেকে সরিয়ে দিল বিজেপি (BJP Parliamentary Board)। সেই সঙ্গে সরানো হল মধ্যপ্

গড়কড়ি-শিবরাজকে দলের সর্বোচ্চ বোর্ড থেকে সরাল বিজেপি, ঢুকলেন ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: 17 August 2022 09:28

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি নীতিন গড়কড়িকে (Nitin Gadkari) দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি তথা পার্লামেন্টারি বোর্ড থেকে সরিয়ে দিল বিজেপি (BJP Parliamentary Board)। সেই সঙ্গে সরানো হল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও (Shivraj Chouhan)। পরিবর্তে পার্লামেন্টারি বোর্ডের নতুন সদস্য করা হল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে।

বুধবার নতুন পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে বিজেপি। সেই তালিকায় রয়েছেন দলের বর্তমান সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, সুধা যাদব, বিএল সন্তোষ, সর্বানন্দ সোনওয়াল, ইকবাল সিং লালপুরা, কে লক্ষ্ণণ এবং সত্যনারায়ণ জাটিয়া।

অতীতে বারবার দেখা গিয়েছে, প্রাক্তন বিজেপি সভাপতিদের পার্লামেন্টারি বোর্ডের সদস্য করে রাখাটাই ছিল রীতি। রাজনাথ সিং দলের প্রাক্তন সভাপতি। তাঁর নাম তালিকায় থাকলেও বাদ দেওয়া হল গডকড়ীকে। পরিবর্তে মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে সদস্য করা হয়েছে দেবেন্দ্র ফড়নবিশকে।

পার্লামেন্টারি বোর্ডে নতুন যাঁরা সদস্য হয়েছেন তাঁদের মধ্যে বিএস ইয়েদুরাপ্পা অন্যতম। কর্নাটকের মুখ্যমন্ত্রী থাকাকালীন ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরায় বিজেপি। আগামী বছর কর্নাটকে ভোট। বিজেপি বুঝতে পারছে ইয়েদুরাপ্পা চটে থাকলে কর্নাটক ভোটে তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে লিঙ্গায়েতদের মধ্যে ইয়েদুরাপ্পার জনপ্রিয়তা এখনও রয়ে গিয়েছে। সম্ভবত সেই কারণে ইয়েদুরাপ্পাকে শান্ত করতেই তাঁকে পার্লামেন্টারি বোর্ডের সদস্য করা হল।

যৌন হেনস্থা হয়নি, বরং তরুণীই ছোট পোশাক পরেছেন: কেরল হাইকোর্ট


```