Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Nitin Gadkari: বিশ্বে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ঘটে ভারতে, বছরে প্রায় পাঁচ লাখ

বিশ্বে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ঘটে ভারতেই। অবাক লাগলেও এটা সত্যি। আর কেন্দ্রীয় (Nitin Gadkari) পরিসংখ্যাণও রীতিমতো চমকে দেওয়ার মতোই। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari) জানিয়েছেন, ভারতে প্রতি বছর প্রায় পাঁচ লাখ সড

Nitin Gadkari: বিশ্বে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ঘটে ভারতে, বছরে প্রায় পাঁচ লাখ

শেষ আপডেট: 9 March 2022 10:22

বিশ্বে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ঘটে ভারতেই। অবাক লাগলেও এটা সত্যি। আর কেন্দ্রীয় (Nitin Gadkari) পরিসংখ্যাণও রীতিমতো চমকে দেওয়ার মতোই। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari) জানিয়েছেন, ভারতে প্রতি বছর প্রায় পাঁচ লাখ সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্বে যা সবচেয়ে বেশি। এর জন্য রাস্তাঘাটের মান উন্নয়নের চেষ্টা চলছে বলে জানান গড়কড়ি। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে দেশে পথ দুর্ঘটনা অর্ধেকের বেশি কমিয়ে ফেলা যাবে। সড়কপথের মান উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও বড় লক্ষ্য বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, দেশে প্রতি বছর পথ দুর্ঘটনায় অন্তত দেড় লাখ মানুষ প্রাণ হারান। গুরুতর জখম হন তিন লাখের বেশি। আর সবচেয়ে বেশি উদ্বেগের খবর হল, পথ দুর্ঘটনা যাদের মৃত্যু হয় তাদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। গড়কড়ি (Nitin Gadkari) বলেছেন, রাস্তাঘাটের মানের উন্নতি, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গলদ, ইত্যাদি দিক খতিয়ে তা সংশোধনের প্রচেষ্টা চালানো হচ্ছে। গাড়িচালকদের প্রশিক্ষণেও জোর দেওয়া হচ্ছে। রাশাপাশি, ট্রাফিক আইন মেনে চলার জন্যও কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে দেখলেই ধরবে পুলিশ। সল্টলেকের পুলিশ আবাসনের ১১ তলা থেকে ঝাঁপ! মৃত প্রেসিডেন্সির ছাত্র একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের তত্ত্বাবধানে একটি রোড সেফটি কাউন্সিলের গঠন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান গডকড়ি। তিনি বলেন, , ২০২৫ সালের মধ্যে পথ দুর্ঘটনার কারণে মৃত্যুর সংখ্যাটা ৫০ শতাংশ কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে সকলকেই উদ্যোগ নিতে হবে। চালক যেমন ট্রাফিক আইন মেনে চলবেন, তেমনই পথচারীদেরও নিয়ম মেনে পারাপার করতে হবে।

```