Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ ইয়র্কের ঐতিহ্যশালী মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামের প্রথম ভারতীয় ট্রাস্টি নীতা অম্বানী

দ্য ওয়াল ব্যুরো: তিনি দেশের অন্যতম ধনকুবেরের ঘরণী। মুম্বই ইন্ডিয়ানস ক্রিকেট টিমের মালকিন। শিক্ষাবিদ, সমাজসেবী, ভারতের অন্যতম ফ্যাশনিস্তাও তিনি। নীতা অম্বানী। এবার নিউ ইয়র্কের ঐতিহ্যশালী মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের ট্রাস্টি বোর্ডের সদস্য

নিউ ইয়র্কের ঐতিহ্যশালী মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামের প্রথম ভারতীয় ট্রাস্টি নীতা অম্বানী

শেষ আপডেট: 12 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তিনি দেশের অন্যতম ধনকুবেরের ঘরণী। মুম্বই ইন্ডিয়ানস ক্রিকেট টিমের মালকিন। শিক্ষাবিদ, সমাজসেবী, ভারতের অন্যতম ফ্যাশনিস্তাও তিনি। নীতা অম্বানী। এবার নিউ ইয়র্কের ঐতিহ্যশালী মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হলেন মুকেশ-ঘরণী। মঙ্গলবার এই খবর ঘোষণা করেন মেট্রোপলিটন মিউজিয়ামের চেয়ারম্যান ড্যানিয়েল ব্রডস্কি। নীতা অম্বানীই প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেলেন। বিশ্বের সুপ্রাচীন ও ঐতিহ্যশালী মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামের গত ১৫০ বছরের ইতিহাস বদলে দিয়েছেন নীতা। প্রথম ভারতীয় হিসেবে তিনিই জিতে নিয়েছেন এই সম্মান। গত ১২ নভেম্বর বোর্ডের একটি বৈঠকে রিল্যায়ান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সনকে ট্রাস্টি নির্বাচিত করে মিউজিয়ামের ট্রাস্টি বোর্ড৷ মেট্রোপলিটন মিউজিয়ামের চেয়ারম্যান ড্যানিয়েল ব্রডস্কির কথায়, ‘‘ভারতের শিল্প-সংস্কৃতিকে বিশ্বের দরবারে অনবদ্যভাবে উপস্থাপন করেছেন নীতা অম্বানী। শিল্পকলার সমঝ শুধু নয়, ভারতীয় সংস্কৃতির সংরক্ষণেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। নীতা অম্বানীর সাহচর্য আমাদের মিউজিয়ামকে আরও সমৃদ্ধ করবে। ট্রাস্টি বোর্ডে তাঁকে স্বাগত।’’ ২০১৬ সাল থেকে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের সঙ্গে যুক্ত নীতা। ২০১৭ সালে এই মিউজিয়ামে ভারতীয় শিল্পকলার প্রদর্শনীর উদ্যোগ নিয়েছিল তাঁর সংস্থা রিল্যায়ান্স ফাউন্ডেশন। এই প্রদর্শনী থেকে আয় হওয়া যাবতীয় অর্থ দান করে দেওয়া হয়েছিল গঙ্গার আধুনিকীকরণ প্রকল্পে। আগামী বছর নভেম্বরে ভারতের বৌদ্ধ পুরাতাত্ত্বিক নানা নিদর্শন ও মুঘল যুগের শিল্পকলার প্রদর্শণী হবে মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে। এই প্রদর্শণীর স্পনসরশিপেও রয়েছে নীতা অম্বানীর সংস্থা। নীতার কথায়, ‘‘এই সম্মান আমার কাছে গর্বের। গত কয়েক বছর ধরে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে ভারতীয় শিল্পকলা ও সংস্কৃতি সংরক্ষণের কাজের সঙ্গে আমি যুক্ত। এই মিউজিয়াম ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারের তুলে ধরতে উদ্যোগী হয়েছে। এই প্রচেষ্টাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। প্রাচীন ও আধুনিক শিল্প ও সংস্কৃতির প্রচার ও প্রসারে আমি আগামী দিনেও মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের পাশে থাকব।’’ ২০১৬ সালে ফোর্বসের তালিকায় বিশ্বের ৫০ জন সফল মহিলা ব্যবসায়ীদের মধ্যে নাম ছিল নীতা অম্বানীর। ২০১৭ সালে রাষ্ট্রীয় খেল প্রোৎসহন পুরস্কার পেয়েছিলেন তিনি। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের ইন্টারন্যাশনাল কাউন্সিলেরও সদস্য নীতা অম্বানী। জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতিকে মেলে ধরতে নানা রকম ইভেন্টের আয়োজন করেছে রিল্যায়ান্স ফাউন্ডেশন। ‘দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল,’ ‘আব্বাজি’, ওস্তাদ জ়াকির হুসেনের মিউজিক্যাল কনসার্ট। তা ছাড়াও শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ভারতীয় চিত্রকলার উপর বিশেষ প্রদর্শনীর আয়োজনও করে নীতা অম্বানীর সংস্থা।

```