Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধানসভার টিকিট-চাকরির টোপ দিয়ে বিজেপি নেতার থেকে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় নিশীথের পিএ

জানা যাচ্ছে এই ঘটনায় ইতিমধ্যেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিশীথের আপ্ত-সহায়ক পরিমল রায়ের বিরুদ্ধে। 

বিধানসভার টিকিট-চাকরির টোপ দিয়ে বিজেপি নেতার থেকে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় নিশীথের পিএ

নিশীথ প্রামাণিক।

শেষ আপডেট: 4 November 2024 00:08

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার টিকিট ও চাকরি দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল নিশীথ প্রামানিকের পিএ-র বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিশীথের আপ্ত-সহায়ক পরিমল রায়ের বিরুদ্ধে। 

হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ময়নাগুড়ির মাধব ডাঙা এলাকার বাসিন্দা বিশ্বনাথ শীল। বিজেপির মেখলিগঞ্জ এলাকার ব্লক সভাপতি তিনি। বিশ্বনাথ নিজেই তাঁর ভাগ্নে ও অন্যান্য যুবকদের চাকরি এবং নিজে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়াবার জন্য টিকিট কিনতে চেয়ে অনলাইনে পেমেন্ট করে ৫০ লক্ষ টাকা পরিমল রায়কে দিয়েছেন বলে অভিযোগ।

বিশ্বনাথ শীলের কথায়, '২০১৪ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যাই। তারপর থেকে বিজেপি করি। এরপর নিশীথ প্রামাণিকের সঙ্গে পরিচয় হয়। এরপর তাঁকে ফোন করে একদিন তাঁর বাড়ি যাই। আমার এক অনাথ ভাগ্নে আছে। তাঁর চাকরির জন্যই বলি।'

তিনি আরও বলেন, 'উনি আশ্বাস দেন দিল্লিতে চাকরি হয়ে যাবে। তবে আমি রাজি হইনি। কারণ ও অনাথ সেই কারণে। এরপর পরিমল রায় আমায় নিজেকে নিশীথ প্রামাণিকের পিএ পরিচয় দিয়েছে ধাপে ধাপে কখনও পঞ্চাশ লক্ষ, কখনও এক লক্ষ কখনও দুই লক্ষ টাকা নিয়েছেন। আমায় টিকিট পাইয়ে দেবেনও বলেছিলেন।'

গোটা ব্যাপারে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে প্রতিক্রিয়া পাওয়া গেলে তা এই প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।


```