Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেকর্ডের পর রেকর্ড, দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারমন

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে মোদী জমানার প্রথম মেয়াদেই ইতিহাস গড়েছিলেন তিনি। দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন নির্মলা সীতারমন। এ বার ফের ইতিহাস গড়লেন নির্মলা। স্বাধীন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হলেন তিনি। রাইসিনা হিলের সাউথ ব্লক

রেকর্ডের পর রেকর্ড, দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারমন

শেষ আপডেট: 30 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে মোদী জমানার প্রথম মেয়াদেই ইতিহাস গড়েছিলেন তিনি। দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন নির্মলা সীতারমন। এ বার ফের ইতিহাস গড়লেন নির্মলা। স্বাধীন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হলেন তিনি। রাইসিনা হিলের সাউথ ব্লক থেকে নর্থ ব্লকে আনা হল তাঁকে। তবে বিগ ফোরে তাঁর আসন রইল অটল। বিজেপি-তে অনেক ব্যাপারেই ফার্স্ট গার্ল নির্মলা। ২০০৭-২০০৮ সালের কথা। কেন্দ্রে বিজেপি তখন বিরোধী আসনে। দলের সভাপতি রাজনাথ সিংহ। অরুণ জেটলিরা প্রায়ই নিজেদের মধ্যে আলোচনা করতেন যে, কেন্দ্রীয় সংগঠনে একজন ঝাঁঝালো ও বলিষ্ঠ মহিলা মুখপাত্র নেই। যিনি বেশ বলিয়ে কইয়ে হবেন। সুষমা-উমা ভারতীদের তো টেনে মুখপাত্র স্তরে আনা যায় না। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই ২০০৮ সালের শেষ দিকে কর্নাটকে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক চলাকালীন সেই প্রথমবার কেন্দ্রীয় নেতৃত্বের নজরে পড়ে যান নির্মলা। উচ্চ শিক্ষিত এবং যুক্তি দিয়ে কথা বলতে পারেন। দিল্লি ফিরে এসে জেটলিই রাজনাথকে প্রস্তাব দিয়েছিলেন, নির্মলাকে জাতীয় স্তরে মুখপাত্র করা হোক। বিজেপি-তে এর পর আর ফিরে তাকাতে হয়নি নির্মলাকে। মোদীর প্রথম মেয়াদেই বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন তিনি। পরে প্রতিরক্ষা মন্ত্রী। আর এ বার অর্থমন্ত্রকের দায়িত্ব তাঁর উপর দিলেন মোদী। আরও একবার স্পষ্ট হয়ে গেল মোদী-অমিত শাহর কতটা আস্থাভাজন তিনি। তবে ক্ষমতার অলিন্দে অনেকে প্রশ্ন তুলছেন, নির্মলার হাতে থাকবে কী? কেন? তাঁদের বক্তব্য, প্রথম মেয়াদে নির্মলা যখন বাণিজ্য মন্ত্রকে ছিলেন তখন বকলমে তাঁর মন্ত্রক চালাতেন তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। পরে নির্মলা প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর মোটামুটি ভাবে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেই মন্ত্রক চালানো হত বলে বিস্তর আলোচনা হয়েছে পাওয়ার করিডরে। অনেকের মতে, এ বারও অর্থমন্ত্রকের সচিবরাই প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রক চালাবেন। নির্মলা সামনে থাকবেন মাত্র। মোদী-শাহ-র অন্তত এই ভরসা থাকবে যে তাঁদেরকে অন্ধকারে রেখে অর্থমন্ত্রী আগ বাড়িয়ে কোনও উদ্যোগ নেবেন না। এবং হ্যাঁ অবশ্যই দুর্নীতির আশঙ্কাও থাকবে না। দলের ভিতরে এবং বাইরে, দু'তরফেই তাঁর সততা এবং ভাবমূর্তি নিয়ে এখনও কোনও প্রশ্ন ওঠেনি।

```