Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেডিক্যালের পড়ুয়াদের 'যিশুর মতো' ক্ষমা করে দিলেন নির্মল মাজি! অনুতাপ নেই কুকুর-মন্তব্যে

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রছাত্রীদের ক্ষমা করে দিয়ে নিজেকে গৌতম বুদ্ধ ও যিশুখ্রিষ্টের সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক তথা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি! গত মাসের ২৮ তারিখে কলকাতা মেডিক্যাল কলেজের ১৮৬তম প্

মেডিক্যালের পড়ুয়াদের 'যিশুর মতো' ক্ষমা করে দিলেন নির্মল মাজি! অনুতাপ নেই কুকুর-মন্তব্যে

শেষ আপডেট: 10 February 2020 10:24

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রছাত্রীদের ক্ষমা করে দিয়ে নিজেকে গৌতম বুদ্ধ ও যিশুখ্রিষ্টের সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক তথা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি! গত মাসের ২৮ তারিখে কলকাতা মেডিক্যাল কলেজের ১৮৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। বাৎসরিক সমাবর্তনও ছিল সেদিনই। এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজের এই ঐতিহ্যশালী অনুষ্ঠানে যোগ দিতে এসে পড়ুয়াদের বেনজির বিক্ষোভের মুখে পড়েন নির্মল মাজি। নির্মলকে ‘অবাঞ্ছিত’ বলে স্লোগান তোলেন পড়ুয়ারা। “নির্মল মাজি মেডিক্যালের পাজি”, “নির্মল গো ব্যাক” প্ল্যাকার্ডের মুখে পড়তে হয় তাঁকে। মেঝেতেও লেখা ছিল গো ব্যাক, ফিরে যাও, মেডিক্যালের পাজি। এখানেই শেষ নয়। অডিটোরিয়ামের ভিতর অথিতিদের মঞ্চে ডাকার সময় নির্মল মাজির নাম ঘোষণা হতেই হলের ভিতরে মঞ্চের দু’পাশে ‘নো এনআরসি’, ‘গো ব্যাক নির্মল’ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারী পড়ুয়ারা প্রতিবাদ জানাতে থাকেন। স্লোগান তুলতে থাকেন, ‘শেম, শেম।’ এ সবের মধ্যেই অবশ্য নিজের বক্তব্য চালিয়ে যান তিনি। পরে এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হাতি বাজার দিয়ে গেলে পিছনে অনেকেই ঘেউ ঘেউ করে। এগুলোকে পাত্তা দেওয়ার দরকার নেই।” নির্মল মাজির এই মন্তব্যের পরেই তুমুল খেপে গিয়েছিলেন পড়ুয়ারা। দাবি তুলেছিলেন, এই মন্তব্য প্রত্যাহার করতে হবে। তাঁদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই ক্ষমা চাইতে হবে নির্মল মাজিকে। সমস্ত স্তরেই প্রবল কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবে ক্ষমা অবশ্য চাননি নির্মল। উল্টে, আজ সোমবার নার্সিং ল্যাম্প লাইটিং অনুষ্ঠানে এসে নির্মল জানান, পড়ুয়াদের ক্ষমা করে দিয়েছেন তিনি। তিনি বলেন, "যিশু খ্রিষ্ট, গৌতম বুদ্ধ, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো ক্ষমা ধর্মে বিশ্বাস রেখে ক্ষমা করে দিলাম পড়ুয়াদের। অনেকেই আমায় বলেছিলেন ওদের সাসপেন্ড করতে, করিনি। আমি ক্ষমা করলাম।" এই মন্তব্যের পাশাপাশি তিনি জানান, নার্সিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় পাশের শংসাপত্র প্রদান অনুষ্ঠান ইংরেজিতে পরিচালনা হওয়ায় ক্ষুব্ধ তিনি। তিনি বললেন, "বাংলায় হওয়া উচিত ছিল অনুষ্ঠান। আমি চেষ্টা করবো পরবর্তী অনুষ্ঠানগুলো যাতে বাংলায় হয়।"

```