Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারা দেশের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে নির্ভয়া-কাণ্ডের অপরাধীরা! ক্ষুব্ধ কেন্দ্রের কৌঁসুলী

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডের অপরাধীরা যেন সারা দেশের মানুষের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে! দিল্লি হাইকোর্টে রবিবারের শুনানিতে দোষীদের ফাঁসির সাজা স্থগিত রাখার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এমনটাই দাবি করল কেন্দ্র। শনিবার, ১ ফেব্রুয়ারি ফাঁসি হ

সারা দেশের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে নির্ভয়া-কাণ্ডের অপরাধীরা! ক্ষুব্ধ কেন্দ্রের কৌঁসুলী

শেষ আপডেট: 2 February 2020 13:49

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডের অপরাধীরা যেন সারা দেশের মানুষের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে! দিল্লি হাইকোর্টে রবিবারের শুনানিতে দোষীদের ফাঁসির সাজা স্থগিত রাখার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এমনটাই দাবি করল কেন্দ্র। শনিবার, ১ ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল ২০১২ সালে দিল্লিতে তরুণী ছাত্রীকে গণধর্ষণ ও খুনে অভিযুক্ত চার অপরাধীর। কিন্তু চার জনের মধ্যে এক অপরাধী বিনয় শর্মা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন করে বসায় স্থগিত হয় ফাঁসি। বিনয় শর্মার আবেদন খারিজ হওয়ার সঙ্গে সঙ্গেই ফের প্রাণভিক্ষার আবেদন করেছে আর এক অপরাধী অক্ষয় সিং। নিয়ম অনুযায়ী, কোনও অপরাধীর প্রাণভিক্ষার আর্জি খারিজ হলে তার পরে কমপক্ষে ১৪ দিন সময় দিতে হবে ফাঁসির সাজা কার্যকর করার ক্ষেত্রে। ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল চার জনের। কিন্তু চার অপরাধী বারবার আলাদা আলাদা করে একাধিক বার প্রাণভিক্ষার আবেদন করায় পিছিয়ে যায় সেই ফাঁসির তারিখ। ১ ফেব্রুয়ারি ফাঁসি হবে বলে ঠিক হলেও, কয়েক ঘণ্টা আগে ফের স্থগিত হয় ফাঁসি। এই অবস্থায় আজ, রবিবার দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি হলেও, কোনও রায় দেয়নি আদালত। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে সওয়াল করেন, "এক বার যদি সুপ্রিম কোর্ট কোনও মামলার রায় দেয়, তাহলে আলাদা আলাদা ভাবেই মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। ফলে এই মুহূর্তে এই মামলায় যে দু'জন আবেদন করেছে, তাদের বাদ দিয়ে বাকি দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে। কারণ যদি দোষী সাব্যস্ত হওয়া কোনও ব্যক্তি ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চায়, তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনও বাধা নেই। সেটা বাকি দুই অপরাধীর ক্ষেত্রে কার্যকর হচ্ছে। তাই দোষীদের আর সময় দেওয়া উচিত নয়।" তিনি আরও বলেন, "এমন ভাবে বারবার দোষীরা মৃত্যুদণ্ড খারিজ করার আবেদন করে সময় আদায় করছে, যেন সারা দেশের মানুষের কাছে ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে তারা। এমনটা চলতে থাকলে দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাবে মানুষ।" সলিসিটর জেনারেল আরও জানান, সুপ্রিম কোর্টে যদি কোনও আবেদনের বিষয়ে রায় না দেয়, একমাত্র সে ক্ষেত্রেই সেই মামলায় দোষীদের সাজা কার্যকর করা যায় না। কিন্তু এক জনের প্রাণভিক্ষার বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে জবাব না এলে অন্যদের সাজা স্থগিত রাখা যায় না। এক্ষেত্রে মুকেশ সিংহ আইনের অপব্যবহার করেছে। পবন গুপ্তর দু’টি আলাদা ক্ষমার আর্জি জানানোর সুযোগ ছিল। সে সাজা পাওয়ার ২২৫ দিন পরে ২০১৭ সালে রিভিউ পিটিশন দায়ের করে। ও এখনও কিউরেটিভ পিটিশন বা রাষ্ট্রপতির কাছে ক্ষমার আর্জি জানায়নি। যদি নিম্ন আদালতের রায় বহাল থাকে এবং পবন ক্ষমার আর্জি না জানায়, তাহলে কারও সাজাই কার্যকর করা যাবে না। মুকেশের আইনজীবী রেবেকা জন পাল্টা দাবি করেন, ঠপরিবর্তিত পরিস্থিতিতে মুকেশের ক্ষমাপ্রার্থনার অধিকার আছে। হাইকোর্ট পৃথক ভাবে তার ফাঁসি দেওয়ার কথা বলতে পারে না। ও জঘন্যতম অপরাধ করলেও, আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে।" এই পরিস্থিতিতে দু'পক্ষের সওয়াল জবাব শুনে এদিনের মতো শুনানি শেষ করার নির্দেশ দেয় আদালত। ফলে কোনও রায় বেরোল না এখনও। ঠিক হল না ফাঁসির পরবর্তী তারিখও।

```