Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

করোনার থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস, মৃত্যুর হার অনেক বেশি, সতর্কতা স্বাস্থ্য মন্ত্রকের

দ্য ওয়াস ব্যুরো: করোনার থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস (Nipah virus)। কারণ, করোনার চেয়ে নয়া এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি (Nipah virus more dangerous than Corona)। এমনটাই দাবি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (ICMR) ডিরেক্টর জেনা

করোনার থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস, মৃত্যুর হার অনেক বেশি, সতর্কতা স্বাস্থ্য মন্ত্রকের

শেষ আপডেট: 16 September 2023 07:18

দ্য ওয়াস ব্যুরো: করোনার থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস (Nipah virus)। কারণ, করোনার চেয়ে নয়া এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি (Nipah virus more dangerous than Corona)। এমনটাই দাবি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (ICMR) ডিরেক্টর জেনারেল রাজীব বাহলের।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আইসিএমআর-এর (ICMR) ডিরেক্টর জেনারেল রাজীব বাহল জানিয়েছেন, “করোনায় মৃত্যুর হার যেখানে ২-৩ শতাংশ ছিল, সেখানে নিপা ভাইরাসের (Nipah virus more dangerous than Corona) ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ।”

ইতিমধ্যে কেরলে নিপা আতঙ্ক ক্রমেই বাড়ছে। আক্রান্ত ৬জনের মধ্যে ২ জনের মৃত্যু সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কেরলের বেশ কিছু স্কুল ছুটির ঘোষণাও করে দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাস দ্রুত এক রোগীর দেহ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। যে কারণে কেরলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এই মুহূর্তে নিপা ভাইরাস মোকাবিলায় দেশে যে পরিমাণ মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে তাতে বড়জোর ১০ জন রোগীর চিকিৎসা হতে পারে। তাই কেন্দ্রের তরফে অস্ট্রেলিয়া থেকে আরও ২০টি ডোজ আনা হচ্ছে।

তবে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে পরেই এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তা না হলে বিশেষ কোনও ফল মেলে না বলেই জানাচ্ছে আইসিএমআর।

আরও পড়ুন: বিরোধীদের সঙ্গে আঁতাতের অভিযোগ, হুমায়ুনের পর জলঙ্গির বিধায়ককে শোকজ করল তৃণমূল


```