Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চেন্নাই থেকে উদ্ধার ৩০০ বছরের পুরনো মূর্তি! কোটি টাকা দাম, দাবি বিশেষজ্ঞদের

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের (Chennai) ব্রডওয়ের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার (Recovered) হল চুরি হয়ে যাওয়া (Stolen) ৯টি মূর্তি (Sculptures), যেগুলির বর্তমান মূল্য কোটি টাকারও বেশি (Crores)। তামিলনাড়ু সিআইডির (CID) মূর্তি সংক্রান্ত শাখ

চেন্নাই থেকে উদ্ধার ৩০০ বছরের পুরনো মূর্তি! কোটি টাকা দাম, দাবি বিশেষজ্ঞদের

শেষ আপডেট: 4 August 2022 17:31

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের (Chennai) ব্রডওয়ের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার (Recovered) হল চুরি হয়ে যাওয়া (Stolen) ৯টি মূর্তি (Sculptures), যেগুলির বর্তমান মূল্য কোটি টাকারও বেশি (Crores)।

তামিলনাড়ু সিআইডির (CID) মূর্তি সংক্রান্ত শাখা (Idol Wing) গত মঙ্গলবার পেরাডিয়ার স্ট্রিটের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে মূর্তিগুলি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই মূর্তিগুলি ৩০০ বছরের পুরনো।

পুলিশ জানিয়েছে, বাড়িটির মালিক ম্যানুয়েল আর পিনেইরো। বর্তমানে মৃত ওই ব্যক্তি জীবদ্দশায় মূর্তি স্মাগলিং করত বলে জানা গেছে। এখন বাড়িটিতে বাস করেন তার স্ত্রী পামেলা ইমানুয়েল। বাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রথমে দক্ষিণা মূর্তির একটি ভাস্কর্য উদ্ধার করা হয়। ক্রমে ক্রমে আরও ৮টি মূর্তি পাওয়া যায়। এগুলির মধ্যে চারটি মূর্তি পুরুষ দেবতার, তিনটি দেবীমূর্তি। কিছু মূর্তির নীচে বর্ধিত অংশ দেখে পুলিশের ধারণা, মন্দিরের স্তম্ভ থেকে কেটে আনা হয়েছে সেগুলি।

সুপ্রাচীন এই মূর্তিগুলি কীভাবে বাড়িতে এল, সে বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি পামেলা ইমানুয়েল। মুর্তিগুলি কেনার কোনও কাগজপত্রও পেশ করতে পারেননি তিনি। পুলিশের অনুমান, ম্যানুয়াল এর মৃত্যুর পর মুর্তিগুলিকে বিদেশে পাচার করা সম্ভব হয়নি। তাই এখানেই রয়ে গেছে সেগুলি। আন্তর্জাতিক বাজারে মূর্তিগুলির মোট মূল্য কোটি টাকারও বেশি হবে বলে দাবি বিশেষজ্ঞদের।

চুরির ঘটনায় কারা জড়িত ছিল, তা পরিষ্কারভাবে জানা না গেলে, এবং তাদের কাউকে নাগালে না পেলে এই রহস্যের সমাধান হবে না বলেই মনে করছে সিআইডি। আপাতত কোন মন্দির থেকে মূর্তিগুলি কেটে আনা হয়েছিল সেই বিষয়ে তদন্ত করতে শুরু করেছে সিআইডির মূর্তি সংক্রান্ত শাখা।

সিমকার্ডহীন মোবাইল দিয়ে মাকে মন্দিরে ফেলে পালাল ছেলে, ফোনের অপেক্ষায় বসে বৃদ্ধা


```