Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুধের গাড়ির সঙ্গে পুণ্যার্থী-বোঝাই গাড়ির ধাক্কা! কর্নাটকে ৪ শিশু-সহ মৃত্যু একই পরিবারের ৯ জনের

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা কর্নাটকে (Karnataka accident)। যাত্রীবাহী টেম্পোর (tempo) সঙ্গে দুধের গাড়ির (milk tanker) ধাক্কা লেগে মৃত্যু হল একই পরিবারের ৯ জনের (9 dead)। এর মধ্যে ৪ জন শিশু বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রা

দুধের গাড়ির সঙ্গে পুণ্যার্থী-বোঝাই গাড়ির ধাক্কা! কর্নাটকে ৪ শিশু-সহ মৃত্যু একই পরিবারের ৯ জনের

শেষ আপডেট: 16 October 2022 08:52

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা কর্নাটকে (Karnataka accident)। যাত্রীবাহী টেম্পোর (tempo) সঙ্গে দুধের গাড়ির (milk tanker) ধাক্কা লেগে মৃত্যু হল একই পরিবারের ৯ জনের (9 dead)। এর মধ্যে ৪ জন শিশু বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কর্নাটকের হাসান জেলার আরসিকেরে তালুকের বনভরায়। সূত্রের খবর, ওই এলাকায় রাস্তায় একটি বাঁক ছিল। সাইনবোর্ড দিয়ে তা নির্দেশ করাও ছিল। কিন্তু দুধের গাড়িটি তা খেয়াল না করেই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি টেম্পো গাড়ি। গাড়িটিতে ছিলেন মোট ১৪ জন, তাঁরা হাসনাম্বা মন্দির ভ্রমণের পর বাড়ি ফিরছিলেন। পুণ্যার্থীদের জন্য এই মন্দিরটির দরজা বছরে একবারই খোলা হয়।

দুধের গাড়িটি বাঁক নেওয়ার সময় খেয়াল না করেই ধাক্কা মারে টেম্পোটিকে। পিছন দিক থেকে আসা একটি সরকারি বাস ও দুধের গাড়িটির মাঝখানে চিঁড়েচ্যাপ্টা হয়ে যায় টেম্পোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। মৃতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। তাদের মধ্যে একটি শিশুর বয়স ২ বছর বলে জানা গেছে।

এই ঘটনায় সরকারি বাসটির চালক-সহ অনেক যাত্রী আহত হয়েছেন। টেম্পোর ভিতরে থাকা যাত্রীদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাই। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, তা খেয়াল রাখার বিষয়ে সকলকে আশ্বস্ত করেছেন তিনি।

মেক্সিকোর বারে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের! হামলায় মৃত অন্তত ১২


```