Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাজ মহলের পার্কিং লটে পেল্লায় পাইথন! আতঙ্কে হুড়োহুড়ি পর্যটকদের

দ্য ওয়াল ব্যুরো: তাজ মহলের পার্কিং লটে পাইথন! খবর ছড়াতেই আতঙ্কে চিৎকার, দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। অধিক কৌতুহলীরা পাইথন দেখতে ভিড়ও জমান। ন'ফুটের পাইথনটি কুন্ডলী পাকিয়ে পার্কিং লটের পাশেই ইট-পাথরের খাঁজে আস্তানা গেড়েছিল। এত মানুষের হইহই শুন

তাজ মহলের পার্কিং লটে পেল্লায় পাইথন! আতঙ্কে হুড়োহুড়ি পর্যটকদের

শেষ আপডেট: 1 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তাজ মহলের পার্কিং লটে পাইথন! খবর ছড়াতেই আতঙ্কে চিৎকার, দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। অধিক কৌতুহলীরা পাইথন দেখতে ভিড়ও জমান। ন'ফুটের পাইথনটি কুন্ডলী পাকিয়ে পার্কিং লটের পাশেই ইট-পাথরের খাঁজে আস্তানা গেড়েছিল। এত মানুষের হইহই শুনে সেটিও নড়াচড়া শুরু করে। তাতে আতঙ্ক আরও বাড়ে। শেষে ওয়াইল্ড লাইফ এসওএসের কর্মীরা পৌঁছে উদ্ধার করেন পেল্লায় পাইথনটাকে। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলের দিকে। তাজ মহলের পার্কিং লটের ঠিক পাশেই নির্মাণ কাজ চলছিল। স্তূপাকার ইট-পাথরের কংক্রিটের মধ্যেই নিশ্চিন্তে ঘাপটি মেরেছিল ওই পাইথন। সেটা নজরে পড়ে এক জন মজুরের। অসাবধানতায় তিনি ওই পাইথনের কাছাকাছি চলে গিয়েছিলেন। তারপর নীচের দিকে নজর পড়তেই তারস্বরে চিৎকার ‘সাপ! সাপ’ ততক্ষণে ছুটে এসেছেন বাকি মজুররাও। তাঁদের কথায়, কোনওভাবে যদি ওই পাইথন তার নাগপাশে আবদ্ধ করত ওই মজুরকে, তাহলে মৃত্যু ছিল নিশ্চিত। ওয়াইল্ড লাইফ এসওএসের সিইও কার্তিক সত্যনারায়ণ বলেছেন,  “এটি পাহাড়ি পাইথন যাকে আমরা রক পাইথন বলে থাকি। এত মানুষের ভিড়ে আর চেঁচামেচিতে এত বড় একটা পাইথনকে কব্জা করা সহজ ছিল না। পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে। তারপরেই আমরা সাপটিকে উদ্ধার করি।” তিনি জানিয়েছেন, অনেক সময় ভয় আর আতঙ্কের কারণে মানুষজন সাপের গায়ে পাথর ছুড়তে থাকে। ফলে তারা মারাত্মকভাবে জখম হয়। এই জাতের পাহাড়ি পাইথন সাধারণত লোকালয় আসে না। কোনও ভাবে জনবসতি এলাকায় ঢুকে পড়লে তাদের মেরে ফেলা হয় বা জখম করে ছেড়ে দেওয়া হয়। আগরা পুলিশের সাব-ইনস্পেকটর অশোক কুমার জানিয়েছেন, পাইথনটিকে ওয়াইল্ড লাইফের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “ঠিক সময় খবর না পেলে বিপদ হতে পারত। জন মজুরদের কেউ আক্রান্ত হতে পারতেন অথবা পাইথনটিকে জখম করত উত্তেজিত জনতা।” https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

```