
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়ার পর এবার নিমতা। রাজ্যে ফের শ্যুটআউট ঘটনা। শনিবার রাতে শ্যুটআউটের ঘটনা ঘটেছে উত্তর দমদম পুরসভার ২৯ নং ওয়ার্ডের নিমতা এলাকায়।
বচসা চলাকালীন প্রতিবেশীকে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠেছে। আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে বচসা চলাকালীন গুলিবিদ্ধ হন বছর ৫২-র এক ব্যক্তি। পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর আগে গত গত ১৫ জুন ভরদুপুরে বেলঘরিয়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিটি রোডে বাইকে গাড়ি ধাওয়া করে এক ব্যবসায়ীকে শ্যুটআউট করা হয়েছিল। ওইদিনই গুলি চলেছিল মির্জা গালিব স্ট্রিটেও। গুলিবিদ্ধ হয়েছিলেন এখলাস বেগ নামে এক যুবক। শহর এবং শহরতলিতে একের পর এক শ্যুটআউটের ঘটনা ঘটায় আতঙ্কিত বাসিন্দারা।