
শেষ আপডেট: 20 February 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মেয়ে নিক্কি যাদবকে খুনের (Nikki Yadav Murder Case) ঘটনায় জড়িয়ে গেছে তাঁর প্রেমিক সাহিল গেহলটের বাবাও (Virender Gehlot)! এই হত্যা রহস্যের কিনারা করতে গিয়ে পুলিশের হাতে উঠে আসছে বিস্ফোরক তথ্য। পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে নিক্কি, সাহিলের ( Sahil Gehlot) শুধু প্রেমিক ছিল না, ২০২০ সালে বিয়ে হয়েছিল দু'জনের। সেই বিয়েতে আপত্তি ছিল সাহিলের পরিবারের। নিক্কিকে মেনে না নেওয়ায় আলাদাই থাকত তারা।
নিক্কিকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে সাহিলের বাবা বীরেন্দ্র সিং। পুলিশ তদন্ত করে জানতে পারে, বীরেন্দ্র একজন পুরনো আসামি। আগেও একটি খুনের মামলায় গ্রেফতার হয়েছিল সে। বেশ কয়েকদিন জেলও খেটেছে।
নিক্কির সঙ্গে বেশকয়েক বছরের প্রেম ছিল সাহিলের। পরিবারের অমতেই ২০২০ সালে নয়ডার মন্দিরে বিয়ে করে দু'জনে। এমনকী সেই বিয়ের সার্টিফিকেটও উদ্ধার করেছে পুলিশ। ছেলে বিবাহিত জেনেও ২০২২ সালে ডিসেম্বরে অন্যত্র সাহিলের বিয়ে ঠিক করে তার পরিবার। সেই মতো গত ৯ ও ১০ ফেব্রুয়ারি যথাক্রমে রেজিস্ট্রি ও বিয়ে ঠিক হয়। পুলিশ জানতে পারে ১০ ফেব্রুয়ারি বিয়ের আগে নিক্কিকে খুন করে নিজের ধাবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল সাহিল।
জেরার মুখে পরে সাহিল জানায়, নিক্কি হত্যার ষড়যন্ত্রে তার বাবাও জড়িত ছিল। সেই সূত্র ধরেই পুলিশ বীরেন্দ্র সিং ও সাহিলের পরিবারের আরও কয়েকজনকে গ্রেফতার করে।
ইতিমধ্যে জানা গেছে, সাহিল এবং নিক্কির পরিচিত এক বন্ধুই নাকি খুনের ঘটনা দিল্লি পুলিশকে বলেন। তিনি জানিয়েছিলেন, বিয়ের আসরে সাহিলকে দেখে কোনও কারণে সন্দেহ হয় তাঁর। এমনকী সাহিল সবার সঙ্গে নাচানাচি করলেও চোখেমুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। বিষয়টি তাঁর সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ওই ব্যক্তি। এরপর সাহিলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারপর গত ১৪ ফেব্রুয়ারি ধাবার ফ্রিজ থেকে নিক্কির দেহ উদ্ধার হয়।
স্বামী ও শাশুড়িকে খুন করে কেটে ফ্রিজে ভরল মহিলা, দেহাংশ ফেলে দিয়ে এল ভিনরাজ্যে