Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুনের দিনই সাহিলের সঙ্গে গোয়ায় যাওয়ার কথা ছিল নিক্কির! বাড়িতে জানত না কেউ কিছু

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিক্কি হত্যাকাণ্ডে (Nikki Yadav Murder Case) সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সাহিল গেহলট (Sahil Gehlot), প্রেমিকা নিক্কি যাদবকে খুন করে নিজের ধাবার ফ্রিজে দেহ লুকিয়ে রেখেছিল। প্রেম দিবসের দিনে ঘটনা

খুনের দিনই সাহিলের সঙ্গে গোয়ায় যাওয়ার কথা ছিল নিক্কির! বাড়িতে জানত না কেউ কিছু

শেষ আপডেট: 15 February 2023 08:26

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিক্কি হত্যাকাণ্ডে (Nikki Yadav Murder Case) সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সাহিল গেহলট (Sahil Gehlot), প্রেমিকা নিক্কি যাদবকে খুন করে নিজের ধাবার ফ্রিজে দেহ লুকিয়ে রেখেছিল। প্রেম দিবসের দিনে ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। বুধবার নিক্কির বাবা দাবি করেন, সাহিলের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা জানতেনই না তিনি। এমনকী তিনি মেয়ের খুনের কথাও পুলিশের থেকেই জানতে পারেন।

১৪ ফেব্রুয়ারি, দিল্লির নজফগড়ের মিত্রাও গ্রামের বাইরে একটি ধাবার ফ্রিজ থেকে উদ্ধার হয় নিক্কির দেহ। তদন্তে নেমে পুলিশ ধীরে ধীরে খুনের পর্দাফাঁস হচ্ছে। প্রেমিক সাহিলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ১০ ফেব্রুয়ারি নিক্কিকে নিয়ে গোয়া যাওয়ার প্ল্যান ছিল সাহিলের। তার আগেই নিক্কি এক বন্ধুর থেকে জানতে পারেন, অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে সাহিলের। সাহিলের পরিবার মেনে নেয়নি নিক্কিকে। তার পরিবার অন্য মেয়ের সঙ্গে সাহিলের বিয়ে স্থির করে। ৯ ও ১০ ফেব্রুয়ারি বিয়ে ও রিশেপশনের দিন ঠিক হয়। তাই গোয়ার পরিকল্পনা বাতিল করে দেন নিক্কি।

কীভাবে খুন হয় নিক্কি?

নিজের বিয়ের কথা পুলিশের কাছে অস্বীকার করে সাহিল। সে জানায়, নিক্কিকে শান্ত করতে সে হিমাচলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। নিক্কি রাজি হয়। গাড়িতেও দু’জনের ঝগড়া শুরু হয়। সাহিলের বিয়ের খবর নিয়ে সন্দেহ করছিল নিক্কি। তার মুখ বন্ধ করতেই সাহিল গাড়িতে রাখা ডেটা কেবিল নিক্কির গলায় পেঁচিয়ে ধরে। শ্বাসরোধ করে খুন করে তাকে। এরপর মৃতদেহ নিয়ে ফিরে আসে নজফগড়ের ওই ধাবায় এবং সেখানে ধাবার ফ্রিজে নিক্কির দেহ লুকিয়ে রেখে আসে।

প্রেমিকাকে খুন করে বক্স খাটে ঢোকাল প্রেমিক! শ্রদ্ধা-কাণ্ডের ছায়া মহারাষ্ট্রে


```