নাইট কার্ফু: চতুর্থ দফার লকডাউনে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা বন্ধ থাকবে সব, প্রয়োজনে জারি হবে ১৪৪ ধারাও
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রোধে লকডাউন যে শুধু বাড়ল তাই নয়, এবার থেকে শুরু হল 'নাইট কার্ফু'-ও। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ দফার এই লকডাউনে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিললেও, সন্ধে সা
শেষ আপডেট: 17 May 2020 15:26
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রোধে লকডাউন যে শুধু বাড়ল তাই নয়, এবার থেকে শুরু হল 'নাইট কার্ফু'-ও। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ দফার এই লকডাউনে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিললেও, সন্ধে সাতটা
থেকে সকাল সাতটা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।
অর্থাৎ অতি প্রয়োজন ছাড়া কেউ বেরোতে পারবেন না এই ১২ ঘণ্টা। এই অতি প্রয়োজন কী কী, কতটা জোরদার ভাবে পালন করা হবে কার্ফু, তা ঠিক করবে কোনও এলাকার স্থানীয় প্রশাসন। এমনকি স্থানীয় প্রশাসন যদি মনে করে সুরক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করতে হবে, তাও করতে পারবে তারা।
কোন কোন জরুরি কাজে কতক্ষণের জন্য কারা বেরোতে পারবেন, তারও বিধিনিষেধ থাকবে এই নাইট কার্ফু চলার সময়ে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ বছরের নীচের কোনও বাচ্চা এবং ৬৫ বছরের বেশি বয়স্ক কোনও বৃদ্ধ এই সময়ে বেরোতে পারবেন না। বেরোতে পারবেন না অন্তঃসত্ত্বা কোনও মহিলা বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এসব রোগের বাহকরা।

রবিবার সন্ধ্যায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সরকারি ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গাইডলাইন প্রকাশ করে জানিয়ে দি/s:s, এই দফায় কী কী খোলা হবে। কী কী বন্ধ থাকবে। তৃতীয় দফার লকডাউন ঘোষণা করার সময়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল যে সরকারি ও বেসরকারি অফিস ৩৩ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে। চার চাকার গাড়িতে ২ জন এবং মোটর সাইকেলে এক জন যাতায়াত করতে পারবেন তাও জানানো হয়েছিল। সেই সব নিয়ম অপরিবর্তিত থাকছে।