Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়েক কোটির কোকেন-সহ কলকাতা বিমানবন্দর থেকে ধৃত নাইজেরিয়ান মহিলা

দ্য ওয়াল ব্যুরো:  ফের ড্রাগ সহ নাইজেরিয়ান মহিলা গ্রেফতার। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে কোকেন-সহ নাইজেরিয়ান মহিলা রিয়ানা ক্রিশ্চানাকে  গ্রেফতার করল কলকাতা পুলিশ। উদ্ধার হওয়া কোকেনের মূল্য ১ কোটির বেশি। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছ

কয়েক কোটির কোকেন-সহ কলকাতা বিমানবন্দর থেকে ধৃত নাইজেরিয়ান মহিলা

শেষ আপডেট: 29 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ফের ড্রাগ সহ নাইজেরিয়ান মহিলা গ্রেফতার। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে কোকেন-সহ নাইজেরিয়ান মহিলা রিয়ানা ক্রিশ্চানাকে  গ্রেফতার করল কলকাতা পুলিশ। উদ্ধার হওয়া কোকেনের মূল্য ১ কোটির বেশি। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছয় পুলিশ। দিল্লি থেকে রাঁচি হয়ে কলকাতায় আসছিলেন ওই মহিলা। কলকাতায় নামার পরই সিকিউরিটি চেকে মহিলাকে হাতেনাতে ধরা হয়। এয়ার এশিয়া বিমানে কলকাতায় আসে ক্রিশ্চানা। দাবা ও লুডোর বাক্সে ১৪ কেজির ড্রাগ, গ্রেফতার মহিলা পাচারকারী আপাতত ক্রিশ্চানাকে জেরা করছে কলকাতা পুলিশ। দিল্লি থেকে রাঁচি পর্যন্ত কোকেন-সহ কী ভাবে এলেন মহিলা? বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত জানতে চাইল পুলিশ। চলতি বছরের ২৬ জুলাই ২২ গ্রাম কোকেন-সহ এক নাইজেরিয়ান মহিলাকে গ্রেফতার করা হয়। ডেভিড ব্লেসিং নামে ওই মহিলার গোপনাঙ্গ থেকে কোকেন উদ্ধার হয়। প্রায় ১২ গ্রাম কোকেন শরীরে বহন করছিলেন ব্লেসিং। বাকি কোকেন তার হ্যান্ড ব্যাগে ছিল। ঘটনার ২ মাসের মধ্যেই ফের কোকেন-সহ ধৃত নাইজেরিয়ান মহিলা। এর পিছনে বড়সড় কোনও পাচারচক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```