Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট জমা দিল এনআইএ! চাঞ্চল্যকর দাবি জাতীয় তদন্তকারী সংস্থার

৩৫ পাতার চার্জশিটে এনআইএ-র দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ওই বিস্ফোরণ করা হয়েছিল।

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট জমা দিল এনআইএ! চাঞ্চল্যকর দাবি জাতীয় তদন্তকারী সংস্থার

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 July 2024 22:40

দ্য ওয়াল ব্যুরো: ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ৩৫ পাতার চার্জশিটে এনআইএ-র দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

২০২২ সালের ২ ডিসেম্বর ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নায়ড়াবিলা। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। অভিযোগ, রাজ্য পুলিশ প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। আদালতের নির্দেশে গত বছরের জুনে সংশ্লিষ্ট মামলার তদন্তে নামে জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ। 

আদালত সূত্রে জানা গেছে, বিস্ফোরণ কাণ্ডে মোট ৬জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গিয়েছেন। বাকিদের মধ্যে নাম রয়েছে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানার। এই দু'জনকে গ্রেফতার করতে গিয়ে গত এপ্রিলে লোকসভা ভোটের মুখে একাংশ গ্রামবাসীর হাতে আক্রান্ত হয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এদিন তদন্তকারী সংস্থার তরফে চার্জশিটে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই বিস্ফোরণ ঘটনা হয়েছিল। প্রসঙ্গত, ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের।


```