Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাটপাড়ার বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় চার্জশিট দিল এনআইএ

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় অর্জুন সিং 'ঘনিষ্ঠ' বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় এনআইএ তদন্তভার হাতে নেয়। 

ভাটপাড়ার বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় চার্জশিট দিল এনআইএ

এনআইএ

শেষ আপডেট: 26 November 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়িতে হামলার ঘটনায় চার্জশিট জমা পড়ল। বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় অর্জুন সিং 'ঘনিষ্ঠ' বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় এনআইএ তদন্তভার হাতে নেয়। 

ঘটনার দিন রবি সিংহ এবং প্রিয়াঙ্কু পাণ্ডে এই দুই নেতা জখম হয়েছিলেন। অর্জুন সিংয়ের দাবি ছিল, চালকের কপাল ঘেঁষে গুলি বেরিয়েছিল। নাহলে তিনিও গুরুতর জখম হতে পারতেন, মৃত্যুও হতে পারত।

ঘটনার দিন গাড়ি নিয়ে কাঁকিনাড়ার দিকে যাচ্ছিলেন প্রিয়াংঙ্কু পাণ্ডে। চালকের ঠিক পাশের আসনেই বসেছিলেন তিনি। পিছনের সিটে ছিলেন রবি সিং। মাঝরাস্তায় অন্য একটি গাড়ির জন্য তাঁদের গাড়ি দাঁড়ালে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের মধ্যে থেকে একজন তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। 

পুলিশ তদন্ত করার সময়ে একাধিকজনকে গ্রেফতার করেছিল এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে। পরে এনআইএ আরও এক জনকে গ্রেফতার করে। 


```