Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এনআইএ-র ডিজির বৈঠক! কী আলোচনা হল

রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে এনআইএ। একই সঙ্গে পড়শি দেশ বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে সীমান্ত অনুপ্রবেশের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।

রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এনআইএ-র ডিজির বৈঠক! কী আলোচনা হল

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 December 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করলেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ডিজির।

রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে এনআইএ। একই সঙ্গে পড়শি দেশ বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে সীমান্ত অনুপ্রবেশের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, এসব বিষয়েই এদিন দুই শীর্ষ কর্তার মধ্যে বৈঠক হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে এনআইএ। এর মধ্যে রয়েছে চলতি বছরের অক্টোবরে বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বাজি বিস্ফোরণ, পূর্ব মেদিনীপুরের ময়নাতে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা, দাঁড়িভিট মামলা, ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংয়ের ওপর হামলার ঘটনা। এছাড়াও একাধিক মাওবাদী নাশকতার তদন্তও করছে এনআইএ।

কয়েকটি মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে আগেই অসহযোগিতার অভিযোগ এনেছিল এনআইএ। সূত্রের দাবি, এদিনের বৈঠকে এসব বিষয়ে দুই শীর্ষ কর্তার মধ্যে আলোচনা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশের অশান্তির পরিবেশের জেরে রাজ্যের সীমান্ত থানাগুলির আইনশৃঙ্খলার বিষয় নিয়েও দুই শীর্ষ কর্তার মধ্যে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে অফিসিয়ালি কোনও পক্ষই মুখ খোলেনি। তাঁদের বক্তব্য, এটি রুটিন বৈঠক।


```