Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে ফের জাতীয় মানবাধিকার কমিশন, ঘুরপথে গ্রামবাসীদের অভিযোগ শুনতে গেলেন মীনাক্ষীও

শনিবারও সন্দেশখালি গেল জাতীয় মানবাধিকার কমিশন। ঘুরপথে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে এদিন সন্দেশখালি পৌঁছন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।

সন্দেশখালিতে ফের জাতীয় মানবাধিকার কমিশন, ঘুরপথে গ্রামবাসীদের অভিযোগ শুনতে গেলেন মীনাক্ষীও

শেষ আপডেট: 24 February 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো: শুক্রের পর শনিবারও সন্দেশখালি গেল জাতীয় মানবাধিকার কমিশন। বসিরহাটের সন্দেশখালিতে শনিবার দুপুরে ফের দ্বিতীয় পর্যায়ে পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশনের ৫ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সকালে দিল্লি থেকে এসে সরাসরি সন্দেশখালিতে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। তাঁরা সন্দেশখালীর উপদ্রুত বেশ কিছু গ্রাম পরিদর্শন করেন। দিনভর কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। শনিবার ফের ওই প্রতিনিধি দল সন্দেশখালিতে হাজির হন। এদিনও বিভিন্ন গ্রামে ঘুরে তাঁরা গ্রামবাসীদের অভিযোগ নথিভুক্ত করছেন।

অন্যদিকে, শনিবার সকালে সন্দেশখালিতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। ঘুরপথে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে এদিন সন্দেশখালি পৌঁছন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। গোপনীয়তা বজায় রেখে এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চান তিনি । গত বৃহস্পতিবার থেকে সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এর আগে সন্দেশখালি গিয়ে ঢুকতে পারেননি মীনাক্ষী সহ অন্যান্য বাম কর্মীরা। ন্যাজাট থেকে তাঁদের ফিরে যেতে হয়েছিল। তাই এবার সন্দেশখালি যাওয়ার কৌশল বদল করেন তিনি। 

পুলিশের চোখে ধুলো দিয়ে কুড়ি দিন পর কোনো বাঁধা ছাড়াই শনিবার সন্দেশখালি পৌঁছলেন সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি। তাঁর সঙ্গে রয়েছেন পলাশ দাশ ও ধ্রুবজ্যোতি সাহা। তাঁদের সন্দেশখালি পৌঁছানোর কোন আগাম খবর বসিরহাট জেলা পুলিশের কাছে ছিল না। তাঁরা ঘুরছেন একের পর এক গ্রাম। কথা বলছেন নির্যাতিতা মহিলাদের সঙ্গে। ভূমিহীন কৃষক ও খেদমজুর যাদের জমি ভেরি শেখ শাহজাহান বাহিনীরা দখল নিয়েছেন বলে অভিযোগ, তাঁদের অভিযোগ শুনছেন।

শনিবার সকাল ১১টা নাগাদ লঞ্চে চেপে সন্দেশখালির উদ্দেশে রওনা দেয় জাতীয় মানবাধিকার কমিশনের ওই দল। এর আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালি পৌঁছেছিল জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল। সেখানে ওই প্রতিনিধি দলকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ ওঠে। সন্দেশখালিকাণ্ডে অশান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। সন্দেশখালি ঘুরে জাতীয় তফসিলি কমিশন এবং জাতীয় মহিলা কমিশন— উভয়েই রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিল। 

অন্যদিকে, এদিন মীনাক্ষী মুখার্জির উপস্থিতি রীতিমতো চমকে দিয়েছে বসিরহাট জেলা পুলিশকে। প্রথমে পুলিশের দেখা না মিললেও পরে কয়েকজন পুলিশ এসে তাঁর সঙ্গে কথা বলেন। টোটোয় চেপে মীনাক্ষীরা গ্রামে ঢোকেন। তবে সংবাদমাধ্যমকে নিয়ে এদিন কোনওভাবেই গ্রামে ঢুকতে চাননি সিপিএমের যুব নেত্রী। 

সাধারণত মীনাক্ষীকে সালোয়ার কামিজ পরতে দেখা যায়। কিন্তু এদিন তাঁর পরনে ছিল শাড়ি। ওড়না দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। সিপিএম নেতাদের দাবি, পুলিশের নজর এড়াতেই পোশাকের বদল হয়েছে তাঁর। মীনাক্ষীর সন্দেশখালি যাত্রার বিষয়ে কয়েকজন সিপিএম নেতার কাছেই শুধুমাত্র খবর ছিল। তাঁর ফোনও সকাল থেকে ছিল সুইচ অফ। পুলিশের নজরদারি এড়িয়ে তিনি নৌকায় চেপে সন্দেশখালি পৌঁছন। 


```