Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুর-কাণ্ডে রেজিস্ট্রারকে শোকজ মানবাধিকার কমিশনের, নোটিস রাজ্যকেও

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়া মৃত্যুর ঘটনায় শিশু সুরক্ষা কমিশনের পর এবার জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে (Jadavpur University Register) শোকজ করল তারা। সূত্রের খবর, রাজ্য সরকারকেও শোকজ নোটিশ পাঠিয়েছে জাতী

যাদবপুর-কাণ্ডে রেজিস্ট্রারকে শোকজ মানবাধিকার কমিশনের, নোটিস রাজ্যকেও

শেষ আপডেট: 14 August 2023 13:38

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়া মৃত্যুর ঘটনায় শিশু সুরক্ষা কমিশনের পর এবার জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে (Jadavpur University Register) শোকজ করল তারা। সূত্রের খবর, রাজ্য সরকারকেও শোকজ নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এর আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিস পাঠিয়েছিল শিশু সুরক্ষা কমিশনও।

বুধবার রাতে যাদবপুরের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। এই মৃত্যু রহস্যের তদন্ত চালাচ্ছে পুলিশ। সেইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন, শিশু সুরক্ষা কমিশনও নিজেদের মতো করে ঘটনা খতিয়ে দেখছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটিও তৈরি হয়েছে।

সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারির অভাব, গাফিলতির অভিযোগ তুলেছে কমিশন। ছাত্র মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলে জবাব চাইল তারা।

জানা গেছে, যাদবপুর কাণ্ডে রাজ্যের মুখ্যসচিবের কাছে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ অনুযায়ী র‍্যাগিং আটকাতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, ব্যর্থতার কারণ কী তা রিপোর্টে জানাতে হবে। র‍্যাগিং সম্পর্কে সচেতন করতে কী কী পদক্ষেপ নিয়েছে রাজ্য তাও জানাতে হবে সরকারকে।

এছাড়াও, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক জানা র‍্যাগিং সমস্যা দূর করতে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে শোকজ করেছিল শিশু সুরক্ষা কমিশনও।

আরও পড়ুন: যাদবপুর এখন আতঙ্কপুর! ছেলেটাকে ছুড়ে ফেলার পিছনে রয়েছে মার্কসবাদীরা: মমতা


```