Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

স্কুলে নগ্ন করিয়ে শাস্তি, ছাত্রীদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো : অরুণাচলে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষিকা ও এক ছাত্রীর সম্পর্কে কয়েকটি অশ্লীল শব্দ লিখেছিল কেউ। অপরাধীকে খুঁজে বার করার জন্য খুব চেষ্টা করেছিলেন তিন শিক্ষিকা। যখন পারলেন না, তখন তাঁদের মনে হল, মেয়ে

স্কুলে নগ্ন করিয়ে শাস্তি, ছাত্রীদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ

শেষ আপডেট: 3 July 2018 11:00

দ্য ওয়াল ব্যুরো : অরুণাচলে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষিকা ও এক ছাত্রীর সম্পর্কে কয়েকটি অশ্লীল শব্দ লিখেছিল কেউ। অপরাধীকে খুঁজে বার করার জন্য খুব চেষ্টা করেছিলেন তিন শিক্ষিকা। যখন পারলেন না, তখন তাঁদের মনে হল, মেয়েরা সব জানে কিন্তু বলছে না।  সেই রাগে ৮৮ জন ছাত্রীকে বাকি স্কুলের সামনে নগ্ন হতে বাধ্য করলেন তাঁরা। সেকথা জানাজানি হওয়ার পর ছাত্রীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। ২০১৭ সালের ২৩ নভেম্বর অরুণাচল প্রদেশের পাপুম পারা জেলায় ওই ঘটনা ঘটে। অরুণাচল প্রদেশ সরকার এসম্পর্কে রিপোর্ট দেওয়ার পরে সক্রিয় হয় জাতীয় মানবাধিকার কমিশন।  তারা এক বিবৃতিতে বলে, ওই তিন শিক্ষিকার আচরণ অমানবিক ও নিষ্ঠুর। দণ্ডিত নাবালিকা ছাত্রীদের সম্মানহানি করা হয়েছে। অভিযুক্ত তিন শিক্ষিকার মধ্যে একজন সাসপেন্ড হয়েছেন। বাকি দুজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একথা বলতে হবে যে, রাজ্য সরকার নাবালিকাদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছিল।  সেজন্য অপরাধী শিক্ষিকাদের শাস্তি দেওয়ার পাশাপাশি ওই নাবালিকাদের আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে।

```