
শেষ আপডেট: 8 June 2022 08:27
দ্য ওয়াল ব্যুরো: কম সময়ে দীর্ঘতম হাইওয়ে তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) নাম তুলল ভারত। এনএইচ-৫৩’তে এই দীর্ঘতম বিটুমিনাস কংক্রিট রাস্তা তৈরি করা হয়েছে। এর দৈর্ঘ্য ৭৫ কিলোমিটার। এটি তৈরিতে সময় লেগেছে মাত্র ৫ দিন। অন্ধ্রপ্রদেশের অমরাবতী থেকে মহারাষ্ট্রের অকোলা পর্যন্ত এই হাইওয়েটি বিস্তৃত। দ্য ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) মুকুটে নতুন পালক এনে দিয়েছে এটি।

আরও পড়ুন: নবান্নের দুয়ারে বিক্ষোভ টেট উত্তীর্ণদের, ‘মুখ্যমন্ত্রী কথা রাখেননি, বলব কাকে?’
কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি সম্প্রতি এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ন্যাশানাল হাইওয়ে ৫৩-র উপর এই দীর্ঘতম সিঙ্গল লেন কনটিনিউয়াস বিটুমিনাস কংক্রিট বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। দেশের জন্য এটি গর্বের মুহূর্ত বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী (NHAI)।
এই হাইওয়ে নির্মাণ করতে সময় লেগেছে মাত্র পাঁচ দিন। যে কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছে এটি। এর জন্য পরিবহণ মন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন সমস্ত কর্মী ও ইঞ্জিনিয়ারদের, যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, দিন-রাত এক করে যাঁরা খেটেছেন।

ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) টিম এই রাস্তা নির্মাণের কাজ শুরু করেছিল ৩ জুন সকাল ৭.২৭ মিনিটে। রাস্তার কাজ সম্পন্ন হয়েছে ৭ জুন বিকেল ৫টায়। পুরো কাজটায় সময় লেগেছে মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট। ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ৮০০ কর্মচারী, রাজপথ ইনফ্রাকনের ৭২০ জন কর্মী ও অন্যান্যরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সকলকেই অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী।

অমরাবতী থেকে অকোলা পর্যন্ত এই রাস্তাটি ইস্ট-ওয়েস্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। কলকাতা, রায়পুর, নাগপুর, অকোলা, ধুলে এবং সুরাটের মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করে এই রাস্তা। খনিজ সম্পদ পূর্ণ এলাকার উপর দিয়ে রাস্তাটি এগিয়েছে।