Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

রোনাল্ডো নন, ভারতে খেলতে আসছে নেমারের দল আল হিলাল, কে প্রতিপক্ষ জানেন

দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। ভারতের (India) মাটিতে খেলতে আসছেন ব্রাজিলীয় মহাতারকা নেমার (Neymar)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল-নাসের খেলতে আসতে পারেন, এমনটা শোনা গিয়েছিল। কিন্তু এদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC

রোনাল্ডো নন, ভারতে খেলতে আসছে নেমারের দল আল হিলাল, কে প্রতিপক্ষ জানেন

শেষ আপডেট: 24 August 2023 10:57

দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। ভারতের (India) মাটিতে খেলতে আসছেন ব্রাজিলীয় মহাতারকা নেমার (Neymar)।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল-নাসের খেলতে আসতে পারেন, এমনটা শোনা গিয়েছিল। কিন্তু এদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC champions league) ড্র হয়েছে। তাতে দেখা গিয়েছে আল নাসের নয়, ভারতে আসছে আল হেলালের (Al hilal) মতো সৌদির বড় দল।

সেই কারণে বলা যায়, রোনাল্ডোর খেলা দেখা হচ্ছে না দেশের ফুটবল প্রেমীদের। বরং আসছেন বিতর্কিত নেমার (Neymar)।

আগামী দিনে নেমারকে পুণেয় খেলতে আসতে দেখা যাবে। রোনাল্ডোর ক্লাব আল নাসের অন্য গ্রুপে পড়েছে। তারা অন্য জায়গায় খেলতে যাবে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছে মুম্বই সিটি এফসি। তারা পুণের ছত্রপতি শিবাজী স্টেডিয়ামে নেমারের দলের বিপক্ষে মাঠে নামবে।
এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি চারবার খেতাব পেয়েছে আল হিলাল। তাই এবারও তারা মরিয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

নেমার যদিও না আসেন, তা হলেও দলে ইউরোপে খেলা বহু তারকা আছেন। সেটাও বাড়তি পাওনা।
নেমার এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বার্সেলোনার হয়ে। এবার আল হিলালের হয়ে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সেটিও মহা নজির হবে।

আরও পড়ুন: ব্রিজভূষন কাণ্ডের মধ্যেই ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন করল বিশ্ব কুস্তি ফেডারেশন


```