Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই, সরকারে যোগ দেওয়া নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত কংগ্রেসের: এনসিপি

দ্য ওয়াল ব্যুরো: ন্যূনতম সাধারণ কর্মসূচি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে শিবেসনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেস। এবার মহারাষ্ট্রে সরকার গড়ার ব্যাপারে আরও একটি ব্যাপারে একমত হল ভোট পরবর্তী তিন দলের জোট। শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পা

মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই, সরকারে যোগ দেওয়া নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত কংগ্রেসের: এনসিপি

শেষ আপডেট: 16 November 2019 09:03

দ্য ওয়াল ব্যুরো: ন্যূনতম সাধারণ কর্মসূচি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে শিবেসনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেস। এবার মহারাষ্ট্রে সরকার গড়ার ব্যাপারে আরও একটি ব্যাপারে একমত হল ভোট পরবর্তী তিন দলের জোট। শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) জানিয়ে দিয়েছে, রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা থেকেই। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) মুম্বইয়ের প্রেসিডেন্ট নবাব মালিক শনিবার তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, যে আত্মসম্মান বজায় রাখার জন্য তারা পুরনো জোট ছাড়ল তাকে সম্মান জানানো আমাদের কর্তব্য, তাই মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সেনা থেকেই। সরকারে কংগ্রেস যোগ দেবে নাকি তারা বাইরে থেকে সমর্থন করবে, সে ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত হবে। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে রবিবার বৈঠক হওয়ার কথা এনসিপি সভাপতি শরদ পওয়ারের। ওই বৈঠকের পরেই কংগ্রেস তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, বৈঠক শেষ হলে সনিয়া গান্ধী ও শরদ পওয়ার দেখা করতে পারেন শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে। তখনই ক্ষমতার বিন্যাস নিয়ে চূড়ান্ত মোহর পড়বে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কংগ্রেস একা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। সেজন্য শরদ পওয়ারের সঙ্গে বৈঠকে বসে সনিয়া স্থির করবেন, মহারাষ্ট্রে এখন কী করা যায়। তার পরে তৈরি হবে রাজনৈতিক কর্মসূচি।” শরদ পওয়ার শুক্রবার বলেন, শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট রাজ্যে পুরো সময়ের জন্য শাসন করবে। অন্তর্বর্তী নির্বাচনের প্রশ্নই নেই। তাঁর কথায়, “যে সরকার তৈরি হচ্ছে, তা পুরো সময়ের জন্য ক্ষমতায় থাকবে। আমরা সকলকে জানাতে চাই, এই সরকার ক্ষমতায় থাকবে পুরো পাঁচ বছর।” শোনা যাচ্ছে, কংগ্রেস যদি সরকারে যোগ দেয় সে ক্ষেত্রে শিবসেনা এবং এনসিপি পাবে ১৪টি করে মন্ত্রক এবং কংগ্রেস পাবে ১২টি। এ ছাড়া মুখ্যমন্ত্রী হবেন শিবসেনার কেউ। এ ব্যাপারে উদ্ধব ঠাকরের নামই বেশি শোনা যাচ্ছে। যদিও প্রথমে তাঁর ছেলে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছিল শিবসেনা। কোনও দলই সরকার গড়তে না পারায় মহারাষ্ট্রে এখন রাষ্ট্রপতি শাসন চলছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুযোগে বিধায়ক কিনতে চাইছে বিজেপি, অভিযোগ শিবসেনার

২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় জোট বেঁধে ভোটে লড়েছিল বিজেপি ও শিবসেনা। ২৪ অক্টোবর ভোটের ফল প্রকাশিত হয়। শিবসেনা ও বিজেপি যৌথভাবে সরকার গড়ার মতো গরিষ্ঠতা পেয়েছিল। বিজেপি ১০৫, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪টি আসন পেয়েছিল। শিবসেনা দাবি করে, ৫০-৫০ ফর্মুলায় সরকার গঠন করতে হবে। মুখ্যমন্ত্রীর পদটি তাদের ছেড়ে দিতে হবে আড়াই বছরের জন্য। তাদের দাবি, লোকসভা ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহ শিবসেনার শীর্ষ নেতা উদ্ধব ঠাকরেকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও বিজেপি এমন কোনও প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করেনি। শেষ পর্যন্ত জোট ভেঙে যায়। তার পরে নতুন করে রাজনৈতিক অঙ্ক শুরু হয় মহারাষ্ট্রে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরকার গড়তে পারেনি কোনও দলই।

```