Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩৭০ বিলোপ হয়েছে, পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করা: জিতেন্দ্র সিং

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে বিলোপ করে দেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। এবার মোদী সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরের অধিকার ফেরত নেওয়া। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এমনটাই জানালেন। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে তিনি দাবি

৩৭০ বিলোপ হয়েছে, পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করা: জিতেন্দ্র সিং

শেষ আপডেট: 11 September 2019 06:05

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে বিলোপ করে দেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। এবার মোদী সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরের অধিকার ফেরত নেওয়া। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এমনটাই জানালেন। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, "দ্বিতীয় মোদি সরকারের প্রথম ১০০ দিনের সব থেকে বড় সাফল্য জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ।" শুধু তা-ই নয়। এ দিন সাংবাদিকদের সামনেই বিরোধীদের কার্যত হুমকি দিয়েছেন তিনি। জানিয়েছেন, কোনও রকম ভাবেই কোনও সম্পত্তি বা অন্য কিছুর অবৈধ কেনা-বেচা চলবে না। "সেই দিন আর নেই, যে কোনও দুর্নীতি করে পার পাওয়া যাবে৷ দেশবিরোধী কাজ করলে তার ফলও ভোগ করতে হবে এবার থেকে৷"-- বলেন তিনি। এ বছরের নির্বাচনে উধমপুর-কাঠুয়া লোকসভা আসন থেকে জিতে মন্ত্রী হয়েছেন জিতেন্দ্র সিং৷ তিনি এ দিন আরও বলেছেন, "পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করাটা শুধুমাত্র আমি বা আমাদের সরকারের লক্ষ্য নয়, এটা বরবারই গোটা ভারতের লক্ষ্য এটাই। ১৯৯৪ সালে পিভি নরসিংহ রাওয়ের আমলেই এ নিয়ে সর্বসম্মত ভাবে একটি প্রস্তাব পাস হয় সংসদে।" দেখুন, কী বলেছেন জিতেন্দ্র সিং। https://twitter.com/ANI/status/1171552360579117056? কাশ্মীরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গেও মুখ খোলেন জিতেন্দ্র। তিনি বলেন, "উপত্যকা অবরুদ্ধ নয়। কার্ফুও জারি করা হয়নি। সেখানে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। গত কয়েক বছরে সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল ৩৭০ ধারা বিলোপ করা। এতে জম্মু ও কাশ্মীরের মানুষ খুশি।"

```