
শেষ আপডেট: 27 August 2023 15:42
দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে চুলোচুলি বা হাতাহাতি দেখতে কলকাতা বা শহরতলির যাত্রীরা অভ্যস্ত। যদিও এই শহরে পাশের আসনে বসে কোনও সহযাত্রী কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লে হাতাহাতির বিশেষ নজির নেই। বড়জোর বিরক্ত হন পাশের জন। কখনও মৃদু বচসায় সোজা হয়ে বসতেও বলেন তাঁকে।
গোটা ঘটনাটির ভিডিও আপাতত ভাইরাল নেটপাড়ায়। ঠিক কী ঘটেছিল? ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবকের উল্টোদিকে বসা সহযাত্রী বারবার ঘুমে ঢুলে পড়ছিলেন পাশের জনের কাঁধে। সেই দেখে প্রতিবাদ শুরু করেন সেই যুবক। প্রথমে উত্তেজিত হয়ে গালমন্দ করতে শুরু করেন তিনি। রীতিমতো রাগত কন্ঠে বলতে শোনা যায়, 'আমি ভালভাবেই জানি তুমি কে, দয়া করে অন্য কোথাও গিয়ে ঘুমোও।'
https://twitter.com/EyesWitness00/status/1694598607226483038?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694598607226483038%7Ctwgr%5E3c9a6ff9e3c0ec6cdf1d575ba4ef69cb114f77dd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fvideo-man-knocks-out-passenger-who-fell-asleep-on-his-shoulder-in-new-york-train-4333514
এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে ভিডিওতে দেখা যায় এরপরই ওই ব্যক্তির পাশের জন ফিসফিস করে কিছু একটা উত্তর দিচ্ছেন তাঁর সহযাত্রীকে। এরপরই রাগ সামলাতে না পেরে পাশের জনকে পটাপট ঘুষি মারতে শুরু করেন সেই রাগত সহযাত্রী। পরপর অনেকগুলি ঘুষি মেরে উল্টোদিকের সেই ব্যক্তির সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘুষি খেয়ে কিছুক্ষণের জন্য জ্ঞান হারান পাশে বসা ওই ব্যক্তি। জানা গেছে, পাশাপাশি বসা ওই দুই ব্যক্তি নাকি আগে থেকেই চিনতেন পরস্পরকে। দুই বন্ধু একসঙ্গেই ট্রেনে উঠেছিলেন, তবে বন্ধুর কথার প্রতিবাদ করার যে এমন পরিণতি হবে তা হয়তো ভাবতে পারেননি তিনি।
ঘটনাটি দেখে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। যুবকের ওই রুক্ষ আচরণের নিন্দা করছেন অনেকেই। এমন উগ্র রাগ সামলাতে না পারলে গণপরিবহণে যাতায়াত করাই উচিত নয়, মন্তব্য এক নেটিজেনের। কেউ কেউ বলছেন, যতদিন যাচ্ছে মানুষের মধ্যে উগ্রতা বেড়েই চলেছে। যুবকের শাস্তির দাবিও জানিয়েছেন কেউ কেউ।
মেসিকেই চিনতে পারলেন না স্ত্রী আন্তোনেলা! জড়িয়ে ধরে চুমু খেতে যাচ্ছিলেন স্বামীরই সতীর্থকে