Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারধরের অভিযোগে ব্যবস্থা নেয়নি পুলিশ! সোহমের বিরুদ্ধে হাইকোর্টে রেস্তোরাঁর মালিক

সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিক।

মারধরের অভিযোগে ব্যবস্থা নেয়নি পুলিশ! সোহমের বিরুদ্ধে হাইকোর্টে রেস্তোরাঁর মালিক

সোহমের চক্রবর্তী

শেষ আপডেট: 12 June 2024 12:22

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা তথা বিধায়ক সোহমের চক্রবর্তীর বিরুদ্ধে নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে। বেশ কয়েক দিন কেটে গেলেও ঘটনাটিতে কোনও ব্যবস্থা নেয়নি নিউটাউন থানার পুলিশ। এবার সেই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিক।

বুধবার রেস্তোরাঁর মালিক আনিসুল রহমান নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তাঁর দাবি, তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই আদালত নিরাপত্তার ব্যবস্থা করুক। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

গত শুক্রবার সন্ধেয় শুটিং করতে গিয়ে  নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেছিলেন, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি।

এ ব্যাপারে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, রেস্তোরাঁ মালিক যদি কোনও ভুল করেও থাকে, সেক্ষেত্রে একজন বিধায়ক হিসেবে হাতে আইন তুলে নেওয়া কতটা ন্যয়সঙ্গত? বিতর্ক বাড়তে থাকায় ক্ষমা চান সোহম। ঘটনার ২৪ ঘণ্টা বাদে তিনি বলেছিলেন, ‘আমাকে ও আমার দেহরক্ষীকেও কটূক্তি করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি।” 

প্রাথমিকভাবে পুলিশ অভিযোগ নেয়নি বলেও দাবি করেছিলেন রেস্তোরাঁ মালিক। যদিও পরে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই রেস্তোরাঁর মালিক। সেই প্রেক্ষিতে হাইকোর্টে সোহমের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। আগামী শুক্রবার মামলাচির শুনানির সম্ভাবনা রয়েছে।


```