Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শুটআউট, ম্যানহোলে মহিলার আড়াই ঘণ্টা আটকে থাকার ঘটনায় নিউটাউনবাসী আতঙ্কিত

সুব্রত কুমার সাহা মাস কয়েক আগে নিউটাউনে (Newtown) এক শুট আউটের ঘটনা ঘটে গেল। পাঞ্জাবের দুষ্কৃতীরা এখানে এসে আত্মগোপন করেছিল। ঘটনাচক্রে, আমাদের আবাসনেই এই ঘটনা ঘটে। চোখের সামনে গুলির লড়াই দেখতে হয়েছে। নিউটাউনে অনলাইন ক্রাইমের জামতারা গ্য

শুটআউট, ম্যানহোলে মহিলার আড়াই ঘণ্টা আটকে থাকার ঘটনায় নিউটাউনবাসী আতঙ্কিত

শেষ আপডেট: 14 September 2021 15:35

সুব্রত কুমার সাহা

মাস কয়েক আগে নিউটাউনে (Newtown) এক শুট আউটের ঘটনা ঘটে গেল। পাঞ্জাবের দুষ্কৃতীরা এখানে এসে আত্মগোপন করেছিল। ঘটনাচক্রে, আমাদের আবাসনেই এই ঘটনা ঘটে। চোখের সামনে গুলির লড়াই দেখতে হয়েছে। নিউটাউনে অনলাইন ক্রাইমের জামতারা গ্যাং সক্রিয় বলে ক'দিন আজ জানতে পারলাম। তারপর মঙ্গলবারের ঘটনা। খোলা ম্যানহোলে পড়ে আড়াই ঘণ্টা আটকে থাকতে হল একজন মহিলাকে। এইসব ধারাবাহিক ঘটনায় আমরা নিউ টাউনবাসী আতঙ্কিত হয়ে পড়ছি দিনকে দিন। এদিনের ঘটনা নিছকই একটি দুর্ঘটনা নয়। বরং এটা একটা মস্ত বড় প্রশাসনিক গাফিলতির দৃষ্টান্ত। ম্যানহোলে পড়ে যাওয়ার আসল কারণ তো জল জমে যাওয়া। নিউটাউনের মতো আধুনিক শহরেরও এখন কলকাতার প্রতিচ্ছবি। বছর বারো এই শহরে আছি। বিগত কয়েকবছর ধরে দেখছি বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। সম্ভবত গত বছর কিংবা তার আগের বছর ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। গোটা শহরটাই জলে ডুবে যায়। এই সমস্যার কারণ কারও কাছে অজানা নয়। কারণ হল দুটি। প্রথম কারণ, নিউটাউনে ভূগর্ভস্থ নালা আছে তা দীর্ঘদিন পরিস্কার হয়নি। সেখানে পলি জমে আছে। রাস্তার নীচে থাকা নালা পলি মুক্ত না করা গেলে জল তো জমবেই। আরও পড়ুন: সালানপুরে সাজোসাজো রব, শুরু হল ঘাটওয়াল সম্প্রদায়ের কর্মা উৎসব দ্বিতীয় কারণ, বাগজলা খাল ঠিক মতো সংস্কার না হওয়া। যেটুকু সংস্কারের কাজ হয় তা আবার বর্ষাকালে। তখন তো বোঝারই উপায় থাকে না কোথায় কতটা পলি জমে আছে। আশা করি, মঙ্গলবারের ঘটনা থেকে কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ করবেন। কারণ অনেক আশা নিয়ে মানুষ নিউটাউনে বসবাস করতে আসছেন। শুট আউট এবং মঙ্গলবারের ঘটনা একটি শহরের জন্য অত্যন্ত খারাপ বিজ্ঞাপন। নিউটাউনে এতদিনে যত মানুষের বসবাস করার কথা তার ৩০ শতাংশও এখনও এখানে থাকেন না। অনেকেই ফ্ল্যাট-জমি কিনে রেখেছেন। এই ধরণের ঘটনা বেড়ে চললে তারা আদৌ এই শহরে বাস করতে আসবেন কি না তা নিয়ে সংশয় থাকছে। আবার বলি, মঙ্গলবারের ঘটনা এবং আগের ঘটনাবলী এই শহরের জন্য অত্যন্ত খারাপ বিজ্ঞাপন এবং আমরা যারা এখানে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছি, তাদের জন্য খুবই আতঙ্কের কারণ।

(লেখক নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনের বাসিন্দা)

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```