Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Newtown: নিউটাউনের ফুটপাত-রাস্তায় নির্মাণ সামগ্রী রাখলে ৫০ হাজার টাকা জরিমানার নিদান এনকেডিএ–র

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের‌ (Newtown) ফুটপাত বা রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখলে ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নিল এনকেডিএ (NKDA)। জরিমানা (Fines) করা হবে সংশ্লিষ্ট নির্মানসংস্থা বা ঠিকাদারকে। আরও পড়ুন: মিড-ডে মিলের মান কেমন? চেখে

Newtown: নিউটাউনের ফুটপাত-রাস্তায় নির্মাণ সামগ্রী রাখলে ৫০ হাজার টাকা জরিমানার নিদান এনকেডিএ–র

শেষ আপডেট: 21 March 2022 15:16

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের‌ (Newtown) ফুটপাত বা রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখলে ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নিল এনকেডিএ (NKDA)। জরিমানা (Fines) করা হবে সংশ্লিষ্ট নির্মানসংস্থা বা ঠিকাদারকে।

আরও পড়ুন: মিড-ডে মিলের মান কেমন? চেখে দেখলেন পুলিশ সুপার

বালি, সিমেন্ট,পাথরের চিপ এবং ইটের মতো নির্মাণ সামগ্রীর পাশাপাশি নিউ টাউনের রাস্তার পাশে বর্জ্য ফেলা একটি সাধারণ দৃশ্য। এগুলো শুধু পথচারী বা গাড়ি চালকদের জন্যই বিরক্তিকর নয়, বরং গলি–পিট এবং নিকাশিনালাগুলিকেও আটকে দেয়।

গতবছর বর্ষায় নিউ টাউনের বেশ কিছু অংশ জলের নীচে চলে গিয়েছিল। কিছু এলাকায় জল একসপ্তাহেও নামেনি। এনকেডিএ (নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি) ওইসব এলাকার রাস্তাঘাট সংস্কার করেছে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‌নির্মাণসামগ্রী এবং বর্জ্য ফেলার জন্য পথচারীদের পাশাপাশি গাড়ি চালকরা সমস্যায় পড়েন। আমাদের নির্দেশিকা মেনে না চললে, আমরা সেই সমস্ত নির্মাতাদের জরিমানা করব।’‌

ইতিমধ্যেই এনকেডিএ–র তরফে কাজ শুরু হয়ে গেছে। যেসব জায়গায় ফুটপাতে বা রাস্তায় নির্মাণসামগ্রী রাখা হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিষয়টিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


```