Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"আজমল কাসাব যেন মানুষ মারার মেশিন, মানুষ মরছে কাসাব জোরে জোরে হাসছে!!"

দ্য ওয়াল ব্যুরো: মানুষ মরছে আর কাসাব হাসছে। যত মরছে হাসির দমক ততই বাড়ছে। মুম্বই হামলার ভয়ানক সেই ছবি এখনও মনে পড়লে কেঁপে ওঠেন বাবলো কুমার দীপক। রেল স্টেশনের  ঘোষক  (অ্যানাওন্সার) দীপক, যিনি সেদিন সবার আগে রেল কন্ট্রোল রুমকে  হামলার কথা জা

"আজমল কাসাব যেন মানুষ মারার মেশিন, মানুষ মরছে কাসাব জোরে জোরে হাসছে!!"

শেষ আপডেট: 22 November 2018 20:53

দ্য ওয়াল ব্যুরো: মানুষ মরছে আর কাসাব হাসছে। যত মরছে হাসির দমক ততই বাড়ছে। মুম্বই হামলার ভয়ানক সেই ছবি এখনও মনে পড়লে কেঁপে ওঠেন বাবলো কুমার দীপক। রেল স্টেশনের  ঘোষক  (অ্যানাওন্সার) দীপক, যিনি সেদিন সবার আগে রেল কন্ট্রোল রুমকে  হামলার কথা জানিয়েছিলেন। তখন ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে চলছে আজমল কাসাবের হত্যালীলা। গুলি চালাতে চালাতে কাসাবের সেই হাসি মুখ এখনও ভুলতে পারেননি দীপক। অসমে গ্রেনেড হামলায় নিহত ২, হামলার পিছনে সেই আলফা!! ২৬ নভেম্বর, ২০০৮। রাত সাড়ে ৯টা। হঠাৎ স্টেশনে বিস্ফোরণের আওয়াজ। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। তার মধ্যেই দীপকের চোখ পড়ে কাসাবের উপর। শান্ত চোখে, হাসি মুখে কাসাব তখন মানুষ খুন করছে। বাচ্চা, বৃদ্ধ কাউকে রেয়াত না করে চলছে গুলি। লুকিয়ে থাকা মানুষদের টেনে বার করে কাসাব ও তার সঙ্গী গুলি চালিয়ে চলেছে নির্মম ভাবে। কাসাবের সেই স্থির চোখ আজও  দীপকের রাতের ঘুম কেড়ে নেয়। Related image যদিও সেদিন সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন দীপক। বাইকুল্লা স্টেশনের ঘোষক দীপক, লোক কম থাকায় শিবাজী টারমিনাসে ডিউটি দিচ্ছিলেন। তিনি জানাচ্ছেন, "হোসেনসাগর এক্সপ্রেস ছাড়ার পরই বিস্ফোরণ হয়। ট্রেন স্টেশন ছাড়তেই দুই বন্দুকধারী এক জায়গায় দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করে।" স্টেশনে কাসাব একাই ৫০জনকে খুন করে বলে জানা যায়। আতঙ্ক এখনও তাঁকে ঘিরেই। দীপক কাঁপা গলায় বলে চললেন, "কাসাবকে মানুষ মারার মেশিন মনে হচ্ছিল। মানুষ মারার আনন্দ ছিল তার চোখেমুখে।" এইভাবে একের পর এক মানুষকে মরতে দেখেও সামনে আসতে পারেননি দীপক। তবে, টানা ২৭ ঘণ্টা সমান তালে কাজ করে গিয়েছেন। কন্ট্রোল রুমকে সতর্ক করা থেকে রেল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারে ঝাপিয়ে পড়া, সবই করেছেন সেদিন। পরে রেলের তরফে সাহসীকতার পুরস্কৃতও হন দীপক। Related image কিন্তু, সেই রক্তে ভাসা মুম্বই স্টেশন, ছড়িয়ে  ছিটিয়ে থাকা মৃতদেহ সবই যে এখনও টাটকা। দীপক জানাচ্ছেন, "আমি বেঁচে যাব ভাবিনি। যে ভাবে খুঁজে খুঁজে টেনে এনে কাসাব মানুষ মারছিল, তাতে আমার বাঁচার সম্ভাবনাও কমে আসছিল।" টিকিট কাউন্টারের ভিতরে কোনওরকমে নিজেকে আড়াল করতে সফল হয়েছিলেন দীপক। গভীর ক্ষত নিয়েই মৃত্যুর মুখ থেকে ফিরেছেন দীপক। এই ক্ষত মানসিক, যা মত্যু যন্ত্রণার চেয়েও অধিক । মাঝরাতে  তাঁর ঘুম ভেঙে যায়, কোনওরকম শব্দ সহ্য করতে পারেন না। আতসবাজি দেখলেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। ২৬/১১ মুম্বই হামলা দীপকদের গোটা জীবনকে এভাবেই আতঙ্কে ভরিয়ে  দিয়েছে। আর ঠিক তিন দিন বাদেই মুম্বই হামলার ১০ বছর। ফাঁসির আগে কাসাবের শেষ কথা ছিল, "আপানারা জিতে গেলেন, আমি হেরে গেলাম।" দীপকের অকপট প্রশ্ন, "সত্যিই কি তাই?" The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন   
 

```