Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসেই কয়েক কোটি টাকার গয়না নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী, শেষ রক্ষা হলো না

দ্য ওয়াল ব্যুরো: ব্যাগ ভর্তি সোনার গয়না নিয়ে  বাসে উঠেছিলেন এক সোনা ব্যবসায়ী। শনিবার বিশাখাপত্তনম থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি।পথে ব্যবসায়ী খেতে নামেন একটি হোটেলে। উঠে দেখেন সিট থেকে উধাও তাঁর সোনার গয়না ভরা ব্যাগ। পুলিশ তদন্তে নেমে

বাসেই কয়েক কোটি টাকার গয়না নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী, শেষ রক্ষা হলো না

শেষ আপডেট: 10 December 2018 12:02

দ্য ওয়াল ব্যুরো: ব্যাগ ভর্তি সোনার গয়না নিয়ে  বাসে উঠেছিলেন এক সোনা ব্যবসায়ী। শনিবার বিশাখাপত্তনম থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি।পথে ব্যবসায়ী খেতে নামেন একটি হোটেলে। উঠে দেখেন সিট থেকে উধাও তাঁর সোনার গয়না ভরা ব্যাগ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ব্যবসায়ীর ব্যাগে ২.০৮ কোটি টাকার সোনার গয়না ছিল। পুলিশকে ব্যবসায়ী জানান, সাধারণ একটি ব্যাগে তাঁর কোটি কোটি টাকার সোনার গয়না ছিল। যা চুরি হয়েছে বাস থেকেই। মুম্বইয়ের বাসিন্দা ওই সোনা ব্যবসায়ী, বেঙ্গালুরু যাচ্ছিলেন ব্যবসারই কাজে।বাসে ব্যাগ দেখতে না পেয়ে বিশাখাপত্তনমের একটি থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে বাসে তল্লাশি শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সদ্যোজাত, লাফায় ওরা তিড়িংবিড়িং, একজন কংগ্রেস, একজন বিজেপি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যবসায়ী খেতে নামার পরই বাসের এক যাত্রী ব্যাগটি নিয়ে বাস থেকে নামে।অভিযুক্তের মুখ ফুটেজে স্পষ্ট নয়। চিত্তুর জেলার বাঙ্গারুপুরমে ব্যাগটি চুরি যায়। সেই এলাকাতেই  তার খোঁজে চলছে পুলিশি তল্লাশি।    ব্যবসায়ীর সাধারণ যাত্রিবাহী বাসে সোনা ভর্তি ব্যাগ নিয়ে যাতায়াত পুলিশকে হতবাক করেছে। মুম্বইয়ে তাঁর বড় সোনার দোকান বলে জানা যাচ্ছে। ব্যবসার কাজেই ২ কোটির উপর সোনার গয়না বেঙ্গালুরু নিয়ে যাচ্ছিলেন তিনি। এখনও চুরি হওয়া সোনা উদ্ধার হয়নি। ব্যবসায়ী জানাচ্ছেন, তিনি না কি ভেবেছিলেন সাধারণ ব্যাগে সোনা নিয়ে গেলে চুরি হবে না। দুর্ভাগ্যবশত ব্যবসায়ীর ভাবনাই কাল হল, শেষ পর্যন্ত সোনা ভরা ব্যাগটি খোয়াতেই হল।        

```