
শেষ আপডেট: 31 December 2018 18:30
পাবের জেনারেল ম্যানেজার জানাচ্ছেন, সোমবার রাত আড়াইটের সময় শুরু হয় হট্টগোল । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সেক্টর ফাইভ পুলিশকে খবর দেন তিনি । পাব থেকে কয়েক হাত দূরে পুলিশ স্টেশন হওয়ায়, ঘটনাস্থলে পুলিশের পৌঁছতেও বেশি সময় লাগেনি । পুলিশ আসার পরও মদ্যপ যুবকদের তাণ্ডব চলছিল, তাই হাতেনাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় । পরে প্রমাণ হিসেবে পাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ।
পাবের জেনারেল ম্যানেজারের দাবি, প্রথম থেকেই অভিযুক্তরা আক্রমণাত্মক ছিল । নিয়ম মেনে রাত বারোটার পর বাড়তি আরও এক ঘণ্টা পাব খুলে রাখা হয় । কিন্তু তাতেও মন ভরেনি যুবকদের । তারা জানায়, ভোর পর্যন্ত খোলা রাখতে হবে পাব । আপত্তি আসতেই মারমুখী হয় তারা ।
তবে, এই ঘটনায় পাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে । কারণ, অস্ত্র হাতে পাবের ভিতর অভিযুক্তরা কীভাবে ঢুকল সেই নিয়ে ধন্দে পুলিশ । আদৌ কি তল্লাশির উপর নজর দিয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা, পাশাপাশি ধৃত ছয় জনের হাতে অস্ত্র কীভাবে এসেছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত ছয় জনের বিরুদ্ধে কর্মীদের উপর হামলা, সম্পত্তি নষ্টের অভিযোগ দায়ের হয়েছে । আটক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/news-state-actor-and-tmc-mp-tapas-paul-says-he-is-common-people-not-a-politician/