
শেষ আপডেট: 1 January 2019 18:30
হায়দরাবাদ পুলিশ জানাচ্ছে, দক্ষতার পাশাপাশি মহিলা পুলিশের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাছাই করা পুলিশদের নিয়ে তৈরি হয়েছে'উইমেন অন হুইলস'।যাঁরা প্রত্যেকেই মনে করেন, কোনও অংশে পুরুষদের থেকে কম নন মহিলা পুলিশ। দুই মাস ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা। গাড়ি, বাইক চালানো, অস্ত্র ছাড়া লড়াই, প্রযুক্তিগত কিছু ট্রেনিং রপ্ত করেছেন প্রত্যেকে।
রাত থেকে ভোর, বাইক-গাড়িতে লাগাতার টহলদারি চালিয়ে যায় হায়দরাবাদ পুলিশ। দায়িত্ব বেশি থাকায় প্রথমে মহিলাদের সঙ্গে পুরুষ পুলিশদের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতে মারাত্মক আপত্তি জানায় মহিলা পুলিশ বিভাগ। তারপরেই সম্পূর্ণ দায়িত্ব তাঁদেরকেই দেওয়া হয়।
মঙ্গলবারই হায়দরাবাদ পুলিশের ঘোষণা, এখন থেকে ১০০ নম্বর ডায়াল করলে মহিলা পুলিশের গলাই শুনতে পাবেন হায়দরাবাদবাসী। সিদ্ধান্তে খুশি শহরের মানুষও। তাঁরা জানাচ্ছেন, হায়দরাবাদে মহিলা পুলিশের টহলদারি ঐতিহাসিক সিদ্ধান্ত। অন্যান্য রাজ্যকেও পথ দেখাতে পারে হায়দরাবাদ।
আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/news-india-two-women-under-50-create-history-by-entering-sabarimala-temple-in-kerala-and-offers-puja-midnight/