শীতের মাঝে ফের ঘূর্ণিঝড়ের দাপট, ধেয়ে আসছে 'পাবুক', শহরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা
দ্য ওয়াল ব্যুরো: শীত যখন জাঁকিয়ে, তখন ফের বৃষ্টির আশঙ্কা শহরে। আবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যার রেশ পড়বে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। কড়া শীতের মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'পাবুক'। মৌসম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের মুখ এখন মায়ানমারের
শেষ আপডেট: 2 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: শীত যখন জাঁকিয়ে, তখন ফের বৃষ্টির আশঙ্কা শহরে। আবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যার রেশ পড়বে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। কড়া শীতের মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'পাবুক'। মৌসম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের মুখ এখন মায়ানমারের দিকে। ৫ জানুয়ারি যা আছড়ে পড়বে আন্দামান-নিকোবরে।
ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে কলকাতায় বলে হাওয়া অফিস সূত্রে খবর। ৫ - ৭ জানুয়ারি শহরে ভারী-অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হাল্কা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের উপরে অক্ষরেখা অবস্থান করছে। তার উপর ঘূর্ণিঝড়, উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির আশঙ্কা বাড়াচ্ছে।
সতর্ক আন্দামান
ইন্দোনেশিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার ব্যাপক বৃষ্টিপাত হয়, সেই নিম্নচাপই ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেয়। আপাতত দক্ষিণ চিন সাগরে পাবুকের অবস্থান। পোর্ট ব্লেয়ার থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ১৫০০ কিমি বলে মৌসম ভবন সূত্রে খবর।
ইতিমধ্যেই আন্দামান-নিকোবরে সতর্কতা জারি হয়েছে। পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন। অধিকাংশ পর্যটক ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আন্দামান ছাড়ছেন। যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী ঘরবাড়ি খালি করা হয়েছে। আন্দামানে ইতিমধ্যেই হাল্কা বৃষ্টি শুরু হয়েছে বলে খবর।
মাঝ ডিসেম্বরেই গভীর নিম্নচাপের জেরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়
ফেতাই। যার জেরে শহরে টানা তিন দিন ভারী-অতি ভারী বৃষ্টি হয়। জানুয়ারির শুরুতে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।যার রেশ ফের পড়তে চলেছে কলকাতায়। হাড়হিম ঠান্ডার মধ্যেই চলবে বৃষ্টির উৎপাত। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতরও।
https://www.four.suk.1wp.in/casting-director-gets-life-term-for-raping-aspiring-actress/