Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

জয়ের সিঁড়িতে বাইডেন, তবুও নাছোড় ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: টানটান উত্তেজনা। ৩ তারিখ ভোটপর্ব মিটেছে। কিন্তু ফলাফল নিয়ে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পুনর্গণনার দাবিও উঠেছে। সেই মামলা গড়াতে পারে আদালত অবধিও। তবে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এখনও এগিয়ে জো বাইডেন। ভোটের সংখ্

জয়ের সিঁড়িতে বাইডেন, তবুও নাছোড় ট্রাম্প

শেষ আপডেট: 5 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: টানটান উত্তেজনা। ৩ তারিখ ভোটপর্ব মিটেছে। কিন্তু ফলাফল নিয়ে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পুনর্গণনার দাবিও উঠেছে। সেই মামলা গড়াতে পারে আদালত অবধিও। তবে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এখনও এগিয়ে জো বাইডেন। ভোটের সংখ্যার বিচারে জোট টক্কর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। গোনা গুণতি এখনও শেষ হয়নি। আজ, শুক্রবার দুপুর অবধি গণনার হিসেব বলছে ট্রাম্পের থেকে ৫৫০০ ভোটে এগিয়ে বাইডেন। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল অবধিই প্রায় আড়াই শতাংশ ভোটে এগিয়ে গিয়েছিলেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে মার্কিন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ভোট পাওয়ার ক্ষেত্রে এখনই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড ভেঙে দিয়েছেন। গতকাল অবধি ইলেকটোরাল ভোটে বাইডেন পেয়েছেন ২৫৩টি ভোট। ট্রাম্প থমকে রয়েছেন ২১৪টিতে। ম্যাজিক ফিগার ২৭০। বিশেষজ্ঞরা বলছেন, পেনসিলভানিয়ার ইলেকটোরাল ভোট ঝুলিতে ভরতে পারলেই ট্রাম্পকে অনেকটা পিছনে ফেলে বাজিমাত করে দেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। উইসকনসিন এবং মিশিগানের ফল মিলিয়েই লিড করছেন বাইডেন। অন্যদিকে, অ্যারিজোনা, জর্জিয়া ও নেভাদার ভোটেও এগিয়ে তিনি। যে রাজ্যগুলিতে আসন সংখ্যা বেশি এবং লড়াইটাও জোরদার তার মধ্যে রয়েছে  জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলিনা (১৫) ও পেনসিলভেনিয়া (২০)। সূত্রের খবর, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়া, এই তিন রাজ্যের ইলেকটোরাল কলেজের মোট ভোট সংখ্যা ৫১। বিশেষজ্ঞদের মতে, পেনসিলভানিয়ার অধিকাংশ ভোটই বাইডেনের পক্ষে চলে আসে তাহলেই তাঁর জেতার রাস্তা আরও পরিষ্কার হয়ে যাবে। মিশিগানের আসন ১৬ এবং নেভাদার ৬, দুয়ে মিলে মোট আসন ২২। এই দুই রাজ্যেই এগিয়ে বাইডেন। ট্রাম্পের শিবির থেকে দাবি করা হয়েছে, উইসকনসিনের ভোট ফের গুণতে হবে। মিশিগান, পেনসিলভানিয়া ও জর্জিয়াতে গণনা বন্ধের দাবি জানানো হয়েছে আদালতের কাছে। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই ট্রাম্প হুমকি দিচ্ছিলেন, ভোটের লড়াই শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের রূপ নিতে পারে। সুতরাং সকলেই ধরে নিয়েছিলেন, পরাজয়ের সম্ভাবনা দেখলেই তিনি কোর্টে যাবেন। তবে আমেরিকার সংবাদ মাধ্যম ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিয়েছে।

```