Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দমবন্ধ হয়ে যাচ্ছে, আর বাঁচব না,’ ঝলসে যাওয়ার আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বলেছিলেন দিল্লির শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোর ৪টে। শেষবার স্বামীর গলা শোনেন অন্তঃসত্ত্বা। তিন সন্তানের মা তখনও জানতেন না স্বামী শাকির আর কোনওদিনও ফিরবেন না। কান্নায় ভেঙে পড়ে প্রসূতি জানিয়েছেন স্বামী শেষবার তাঁকে বলেছিলেন, ‘‘চারপাশে আগুন। দমবন্ধ হয়ে আসছে আমা

‘দমবন্ধ হয়ে যাচ্ছে, আর বাঁচব না,’ ঝলসে যাওয়ার আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বলেছিলেন দিল্লির শ্রমিক

শেষ আপডেট: 8 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোর ৪টে। শেষবার স্বামীর গলা শোনেন অন্তঃসত্ত্বা। তিন সন্তানের মা তখনও জানতেন না স্বামী শাকির আর কোনওদিনও ফিরবেন না। কান্নায় ভেঙে পড়ে প্রসূতি জানিয়েছেন স্বামী শেষবার তাঁকে বলেছিলেন, ‘‘চারপাশে আগুন। দমবন্ধ হয়ে আসছে আমার। আর মনে হয় বাঁচব না।’’ শাকিরের ঝলসানো দেহটা কারখানার ভিতর থেকে বার করার সময় ভাই জাকির বলেছেন, দুই মেয়ে, এক ছেলে রয়েছে শাকিরের। বড় পরিবার। একটু বেশি রোজগারের জন্যই এই কারখানায় কাজ নিয়েছিল। এবার খাব কী? দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডি এলাকার চারতলা বাড়ির তিনতলায় যখন আগুন লাগে তখন গভীর ঘুমে ছিলেন শ্রমিকরা। ব্যাগ, জুতো তৈরির ওই কারখানায় প্লাস্টিক, রেক্সিনের মতো দাহ্য বস্তু জমা করা ছিল প্রচুর পরিমাণে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনতলা ও চারতলায়। দরজা, জানলা বন্ধ থাকার কারণে বাইরে বেরিয়ে আসতে পারেননি অধিকাংশই। ঝলসে যান অন্তত ৬৩ জন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে মৃত্যু হয় ৪৩ জনের। মৃতদের মধ্যে রয়েছে এক কিশোরও। মৃতের সংখ্যা আরও বাড়র সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: উন্নাও: কর্তব্যে গাফিলতির অভিযোগ, বরখাস্ত সাত পুলিশকর্মী, ক্ষোভের আগুন নেভেনি

পুলিশ জানিয়েছে, বিহার, উত্তরপ্রদেশের গ্রাম থেকে শ্রমিকরা কাজ করতে এসেছিলেন এই কারখানায়। শীতের রাতে সকলেই জানলা বন্ধ করে ঘুমোচ্ছিলেন। আগুন লেগেছে টের পাননি অনেকেই। ধীরে ধীরে আগুন বিরাট আকার নিয়ে ছড়িয়ে পড়লে বেরনোর চেষ্টা করেন শ্রমিকরা। শেষবার আত্মীয়, বন্ধুদের ফোন করে সাহায্য চেয়েছিলেন অনেকেই। বন্ধুর শেষ কথাগুলো মনে করে হাহুতাশ করছেন উত্তরপ্রদেশের বাসিন্দা মনু আগরওয়াল। তাঁর কাছে বন্ধু মহম্মদ মুশারফের ফোনটা এসেছিল ভোর সাড়ে ৪টে নাগাদ। মুশারফ বলেছিলেন, “ধোঁয়ায় ভরে গেছে ঘর। আগুন ছড়িয়ে পড়ছে বেরোনোর রাস্তা নেই। পরিবারের খেয়াল রেখো।” মনু বলেছেন, ফোনে যখন মুশারফ কান্নাকাটি করছিলেন পিছন থেকে বহু মানুষের আর্তনাদের ভেসে আসছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোন কেটে যায়। ভোর হতেই দিল্লিতে ছুটে এসেছিলেন মনু। তবে বন্ধুকে আর ফিরে পাননি। মুশারফের ঝলসানো দেহ শনাক্ত করেছেন তিনিই।

আরও পড়ুন: নাগরিকত্ব বিল লোকসভায় পেশ করলেন অমিত শাহ, তীব্র বিরোধিতা কংগ্রেস, তৃণমূল, বামেদের

উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা শাহজাদ। পরিবার জানিয়েছে ভোর ৫টা নাগাদ ছেলের ফোন আসে। ওপারে আর্ত কণ্ঠ জানায়, “কারখানায় আগু লেগে গেছে। বাবা বাঁচাও।” এই কয়েকটা শব্দ, তারপরেই ফোন কেটে যায়। ছেলের দেহ এখনও শনাক্ত করে উঠতে পারেননি বৃদ্ধ বাবা।

আরও পড়ুন: দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৪৩, আহত আরও অন্তত কুড়ি জন

বিহার থেকে দিল্লিতে কাজ করতে এসেছিলেন রাজু। শেষবার বন্ধু ফুরকান আহমেদকে ফোন করে সাহায্য চেয়েছিলেন। ফুরকান জানিয়েছেন, তিনিও দিল্লিরই একটি কারখানায় কাজ করেন। ফোন পেয়েই ছুটে গিয়েছিলেন। কিন্তু ততক্ষণে আগুন গ্রাম করে নিয়েছিল বাড়িটাকে। ২৮ বছরের শাকির হুসেন ফোন করেছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে। বিহারের গ্রামে স্ত্রী, মা, ভাই আর তিন সন্তানের পরিবারে নতুন অতিথির জন্যই এত পরিশ্রম তাঁর। ভাই জাকিরের দাবি, এত বড় কারখানায় কোনও অগ্নিনির্বাপনের ব্যবস্থা নেই। এতগুলো গরিব মানুষের নিরাপত্তার দায়িত্ব তাহলে কে নেবে! পুলিশ ও দমকল বাহিনীর কর্তারা জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, কারখানার ভিতরে বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। তারপর দাহ্য বস্তু থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে। কারখানার মালিক রেহান ও ম্যানেজার ফুরকানকে গ্রেফতার করা হয়েছে।

```